নিজস্ব প্রতিনিধি , ভোপাল - থাপ্পড়ের বদলা নিতে বন্ধুকে নৃশংস খুন। ক্লাবে ঢুকে বন্ধুকে লাগাতার ছুরির কোপ বসাল দুই সহপাঠী। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক।হাড়হিম করা ভিডিও ফুটেজ ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছেন সকলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভোপালে।
সূত্রের খবর , ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। আহত যুবকের দশম শ্রেণীর ছাত্র। আগের দিন বিলিয়ার্ডস খেলা নিয়ে ক্লাবে ঝামেলা হয়।সেখানেই দুই সহপাঠীকে থাপ্পড় মারেন যুবক। এরপরই বদলা নিতে স্কুলের সহপাঠীর ওপর নৃশংস হামলা চালায় দুই ছাত্র।
সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , সিনেমার ভিলেনের ভঙ্গিতে ক্লাবে প্রবেশ করছিল দুই অভিযুক্ত। এরপর খেলার ঘরে ঢোকা মাত্রই তারা ওই কিশোরকে ঘিরে ফেলে। তারপরেই শুরু হয় আক্রমণ। ছুরির কোপে ওই কিশোর মাটিতে লুটিয়ে পড়ার পরেও তারা থামেনি।একেবারে অচৈতন্য হয়ে পড়ার পরেই তারা ক্লাব থেকে বেরিয়ে যায়। ৩০ সেকেন্ডে ২৭ বার কোপ বসায় তারা। ঘটনায় দুই সহপাঠীকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশের তরফে জানানো হয়েছে , তারা বেরিয়ে যাওয়ার পর কোনমতে ব্যথা ও রক্ত নিয়েই বাইরে বেরিয়ে আসে আহত যুবক। দেখতে পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক এসে দেখেন , যুবকের হাত, ঘাড় ও পিঠে কোপ মারা হয়েছে। অভিযুক্তদের ছেড়ে দেওয়ার প্রসঙ্গে সাব ইন্সপেক্টর মণিপাল সিং ভাদোরিয়া জানিয়েছেন , প্রথমে নিগ্রহের মামলা দায়ের করা হয়েছিল। মেডিক্যাল রিপোর্ট হাতে এলে সবটা দেখার পর আরও গুরুতর মামলা রজু করা হবে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের