নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - চলতি সপ্তাহেই বড়দিন আর তার পরেই নতুন বছর। তার আগেই পাহাড় জুড়ে উৎসবের ধুম। শীতের মরশুমে পাহাড় থেকে সমতল সর্বত্রই উৎসবের আবহ তৈরি হয়েছে। পাহাড়ে বড়দিন ও বর্ষবরণ উপলক্ষ্যে বাজারগুলিতে যেমন ক্রেতাদের ভিড় বেড়েছে, তেমনই শৈলশহর দার্জিলিঙে পর্যটকদের আনাগোনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতি বছরই এই সময়ে দার্জিলিঙে পর্যটকদের ঢল নামে, এ বছরও তার ব্যতিক্রম নয়। দার্জিলিং মল, চিড়িয়াখানা-সহ বিভিন্ন দর্শনীয় এলাকায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। ক্রিসমাস ও বর্ষবরণের আনন্দ উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ পাহাড়ে ছুটে এসেছেন। হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্রগুলিতে ব্যস্ততা বেড়েছে।
স্থানীয় বাসিন্দা শান্তনু বাগচী জানান,"কাল রাতে আমরা যা খবর পেয়েছি উত্তরবঙ্গে সন্ধ্যা থেকে খুব ঠান্ডা হাওয়া বইছে। খবর পেলাম আশেপাশেও ঠান্ডা খুব বেড়েছে। আর দার্জিলিঙে দুপুরে ঠান্ডা কম থাকলেও বিকেল থেকে খুব শীতল হাওয়া বইতে থাকে।বড়দিন ও বর্ষবরণ উপলক্ষ্যে এ বছর দার্জিলিঙে পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছে।দীর্ঘ সময় পর এমন পর্যটক সমাগম হওয়ায় পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলেই আশাবাদী।”
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের