নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চূড়ান্ত বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের জনসভা থেকে শুধু আত্মবিশ্বাসই নয়, আসন্ন ভোটে দলের লক্ষ্যও স্পষ্ট করে দিলেন তিনি। মা তারার আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের জন্য এবার তার প্রত্যাশা ২৫০ আসনের ঐতিহাসিক জয়।
রামপুরহাটের সভামঞ্চ থেকে তৃণমূলের নির্বাচনী লক্ষ্য প্রকাশ্যে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সভা শেষে মা তারা মন্দিরে গিয়ে দলের সাফল্যের জন্য প্রার্থনা করবেন। অভিষেক বলেন, 'কাল কেষ্টদা বলেছে মা যেন ২৩০টা আসন দেন। আমি আজ গিয়ে বলব, মা ২০টা বাড়িয়ে ২৫০ করে দাও।' এই বক্তব্যেই স্পষ্ট, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল শুধু জয় নয়, আগের রেকর্ড ভাঙতে চাইছে।
সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে অভিষেক কড়া নির্দেশ দেন প্রতিটি বুথে লিড বাড়াতে হবে। তার কথায়, ' এক ছটাক জমিও ছাড়ব না। যেখানে ৫০ লিড ছিল, সেখানে ৫১ করতে হবে। যেখানে ১০০ ছিল, সেখানে ১১০। আর যেখানে ৩০০ ছিল, সেখানে ৪০০ করতে হবে বুথ পিছু।' একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গত বিধানসভা নির্বাচনের ফল উল্লেখ করে অভিষেক বলেন, ' ৭০টা আসন পেয়েই যে দল রাস্তা, জল, আবাস আর ১০০ দিনের কাজের টাকা আটকে দেয়, তারা যদি বাংলায় ক্ষমতায় আসত, কী করত ভাবুন। তাই এদের ভোটে হারিয়ে শায়েস্তা করতে হবে। এমন বোতাম টিপুন যাতে দিল্লি আর গুজরাতে কম্পন হয়।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের