6a13f6bd3a3cc_Gallery_1779688385791
মে ২৫, ২০২৬ দুপুর ১২:৪৯ IST

২ সপ্তাহে ৪ বার! ফের এক ধাক্কায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের এক দফা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। রবিবার সকালে নতুন করে জ্বালানির মূল্যবৃদ্ধির ঘোষণা হতেই চাপে পড়েছেন সাধারণ মানুষ। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ৪ বার দাম বাড়ায় দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। কলকাতা-সহ একাধিক মহানগরে পেট্রোলের দাম অনেক আগেই ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে। নতুন বৃদ্ধির ফলে গাড়িতে তেল ভরাতে এবার আরও বাড়তি খরচ গুনতে হবে আমজনতাকে।

এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকারও বেশি ও ডিজেলের দাম প্রায় ৩ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর জেরে কলকাতায় পেট্রোলের দাম পৌঁছেছে ১১৩ টাকার বেশি, ডিজেলের দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি। দিল্লি ও মুম্বইয়ের মতো শহরেও জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে। এর আগেও গত কয়েক দিনে একাধিকবার দাম বাড়ানো হয়েছিল। পাশাপাশি সিএনজি-র দামও বৃদ্ধি পাওয়ায় পরিবহণ খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে দেশের বাজারে। ইরান-আমেরিকা সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। এতদিন ক্ষতির মুখে পড়েও তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছিল অয়েল মার্কেটিং সংস্থাগুলি। তবে ক্রমাগত লোকসান বাড়তে থাকায় শেষ পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। পরিবহণ খরচ বাড়ার পাশাপাশি দুধ, পাউরুটি-সহ একাধিক অত্যাবশ্যকীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নতুন করে মূল্যবৃদ্ধির চাপ নিয়ে উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির মধ্যে। বিশ্ববাজারে ক্রুড তেলের দাম চড়তে থাকায় ভারতের বাজারে এই মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল বলে জানিয়েছেন তেল সংস্থার আধিকারিকরা।

সংস্থার এক প্রতিনিধি জানান, ‘ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক স্তরে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতদিন অয়েলের মার্কেটিং সংস্থাগুলি চড়া দামে ক্রুড তেল কিনলেও দেশের বাজারে দাম অপরিবর্তিত রেখেছিল। এর ফলে তেল সংস্থাগুলিকে প্রতিদিন প্রায় ১৬০০ কোটি টাকার বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। শেষ পর্যন্ত এই বিশাল লোকসানের হাত থেকে বাঁচাতে ও বাজারে তেলের জোগান সচল রাখতেই কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেতে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।

আরও পড়ুন

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের