6a3fe434801a1_Gallery_1782568722051
জুন ২৭, ২০২৬ রাত ০৯:২৪ IST

১৯৪ বছরের মজবুড়োর সঙ্গে দেখা করবেন মোদি! সেশেলস সফর ঘিরে বাড়ছে কৌতূহল

নিউজ ডেস্ক - আগামী কয়েক দিনের মধ্যেই সেশেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে একাধিক কূটনৈতিক বৈঠক ও সরকারি কর্মসূচি রয়েছে। তবে সব কিছুর মধ্যেই সবচেয়ে বেশি চর্চায় রয়েছে একটি বিশেষ সাক্ষাৎ। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত সেশেলসে থাকবেন মোদি। সফরে সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, উন্নয়নমূলক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তাঁরা। পাশাপাশি সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনার একটি বিশেষ দল অংশ নেবে। উপস্থিত থাকবে ভারতীয় নৌসেনার দুটি যুদ্ধজাহাজও।

তবে সফরের সবচেয়ে আলোচিত কর্মসূচি অন্য একটি কারণে। সেশেলসে পৌঁছেই বিশ্বের অন্যতম দীর্ঘজীবী প্রাণী হিসেবে পরিচিত বিশালাকার কচ্ছপ জোনাথনের সঙ্গে দেখা করবেন মোদি। আলড্যাবরা প্রজাতির এই কচ্ছপটির বয়স প্রায় ১৯৪ বছর বলে মনে করা হয়। যদিও তার সঠিক বয়সের কোনও নথিভুক্ত প্রমাণ নেই। তবুও বিশেষজ্ঞদের মতে, সে নিজের প্রজাতির গড় আয়ুর তুলনায় অনেক বেশি সময় ধরে বেঁচে রয়েছে।

বর্তমানে সেশেলসের জাতীয় বোটানিক্যাল গার্ডেনেই রাখা হয়েছে জোনাথনকে। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করার কথা প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ওই বোটানিক্যাল গার্ডেনে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা তুলে ধরতেই এই কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

কূটনৈতিক মহলের একাংশের মতে, জোনাথনের সঙ্গে এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়। এর মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, ঐতিহ্য রক্ষা এবং টেকসই উন্নয়নের প্রতীকী বার্তাও। সাম্প্রতিক সময়ে ভারত ও সেশেলসের সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে শেষবার সেশেলস সফরে গিয়েছিলেন মোদি। তখন তিনি সদ্য ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় এক দশকেরও বেশি সময় পর তাঁর এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতের বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই কারণেই সরকারি বৈঠকের পাশাপাশি জোনাথনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎও বিশেষভাবে নজর কেড়েছে।

আরও পড়ুন

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের