নিজস্ব প্রতিনিধি, মস্কো – ১৯ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। ১৯ দিন পর নদী থেকে উদ্ধার হল ভারতীয় পড়ুয়ার নিথর দেহ। রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর রহস্যমৃত্যু। তাঁকে হত্যা করা হয়েছে নাকি কোনও দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রাশিয়ার ভারতীয় দূতাবাসের তরফ থেকে তাঁর পরিবারকে মৃত্যুসংবাদ জানানো হয়েছে।
সূত্রের খবর, মৃতের নাম অজিত সিং চৌধুরী। রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। ২০২৩ সালে বাশকির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ার সুযোগ পান তিনি। এরপরই দু চোখে হাজার স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি দেন অজিত। গত ১৯ অক্টোবর উফা থেকে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। ১৯ দিন পর তাঁর নিথর দেহ উদ্ধার হল। বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করেছে অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ফরেন মেডিকেল স্টুডেন্টস উইং।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং আলোয়ার জানিয়েছেন, নদীর পাড় থেকে অজিতের পোশাক, মোবাইল, ফোন ও জুতো উদ্ধার হয়েছে। অজিতের সঙ্গে ভয়ানক কিছু হয়েছে বলে দাবি জিতেন্দ্র সিং আলোয়ারের। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অজিতের পরিবার নিজেদের সমস্ত সঞ্চয় খরচ করে ছেলেকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিল। নদীতে তাঁর দেহ উদ্ধারের মর্মান্তিক খবর পরিবারের জন্য কতটা শোকের তা অনুমান করতে পারি। তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা। আমরা একজন তরতাজা যুবককে হারালাম।“
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের