নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - কেন্দ্রের নয়া শ্রম কোড নিয়ে ফের সংঘাতের সুর চড়াল রাজ্য–কেন্দ্র সম্পর্ক। নয়া নির্দেশিকায় ১০০ দিনের কাজের টাকাপ্রদান সংক্রান্ত শর্তের প্রতিবাদে প্রকাশ্য জনসভা থেকেই কাগজ ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন,'এসব অসম্মানজনক শর্ত আমি মানি না, মানবও না।'
আগেই জানিয়েছিল রাজ্য সরকার—কেন্দ্রের নয়া শ্রম কোড রাজ্যে কার্যকর করা হবে না। সেই প্রেক্ষিতেই কয়েকদিন আগে শ্রম সংক্রান্ত আইনের প্রতিলিপি রাজ্য সরকারের হাতে আসে। সেখানে ১০০ দিনের কাজের অর্থ ছাড়ে নতুন ‘শর্ত’ আরোপের উল্লেখ পেয়ে ক্ষুব্ধ রাজ্য। দুদিনের কোচবিহার সফরে গিয়ে মঞ্চে দাঁড়িয়েই কেন্দ্রকে আক্রমণের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ' তিন–চার দিন আগে কেন্দ্র নতুন লেবার কোড নিয়ে আমাদের নোটিশ পাঠিয়েছে। যেখানে ১০০ দিনের কাজের টাকায় নতুন শর্ত চাপিয়েছে। ৩ মাসের সমস্ত রিপোর্ট দিতে হবে কিন্তু সময় কোথায়?'
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ' এতদিনের কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় ৫১ হাজার ৬১৭ কোটি টাকা পাই কেন্দ্রের থেকে। এই টাকাগুলো লুকিয়ে রেখেছে আর ভোটের সময় এসে বলবে এই তো দিলাম টাকা। ২ মাসে টেন্ডার করে কিছু হয়না। ১০০ দিনের কাজের অনেক মানুষ তাদের প্রাপ্য টাকা পায়নি। নতুন শর্ত দিচ্ছে আমরা এই শর্ত মানছি না মানবো না।'
এরপরেই, নাটকীয় মুহূর্ত মুখ্যমন্ত্রীর হাতের কাগজটি জনতার সামনে ছিঁড়ে ফেলেন। বলেন, 'এটা কেন্দ্রের নোটিশ নয়, আমার নিজের কাছে থাকা কাগজ। তবে জানিয়ে দিলাম এই শর্ত কোনওভাবেই রাজ্য মানবে না।' মুখ্যমন্ত্রী দাবি করেন, ' কেন্দ্র বারবার বিভিন্ন প্রকল্পের অর্থ আটকে রেখে রাজ্যকে চাপে ফেলার চেষ্টা করছে।' এদিন শ্রম আইন বিতর্কের পাশাপাশি তিনি কেন্দ্রের বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন—বঞ্চনা, বৈষম্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বাধা-সংকট তৈরির।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের