নিজস্ব প্রতিনিধি, দিল্লি – খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। অগ্নিগর্ভ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। ড্রোন, মিসাইল হামলা চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁধার। কুয়েত ও ওমানের রাষ্ট্রপ্রধানকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ সাবাহ আল-খালেদ আল-হামদ আল-মুবারক আল-সাবাহকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। কুয়েত ও ওমানে প্রবাসী এবং আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে সৌদি আরব, বাহারিন এবং জর্ডনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই রবিবার ইজরায়েলের তেল নফ এয়ারবেসে, তেল আভিভে ইজরায়েলি ফৌজের হেডকোয়ার্টারে মিসাইল হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর।
ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান আবদুলরহিম মৌসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে, আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান মহম্মদ পকপোর, শীর্ষস্থানীয় সেনা আধিকারিক আমার হাতামি এবং নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের