নিজস্ব প্রতিনিধি , বীরভূম - প্রচারের প্রাথমিক সূচিতেই বাধা। রামপুরহাটের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে উড়ল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। ডিজিসিএর অনুমতি না মেলায় নির্ধারিত সময় ভেস্তে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর। বিকল্প ব্যবস্থায় দুই ঘণ্টা দেরিতে রামপুরহাটে পৌঁছেই বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় গর্জে উঠলেন অভিষেক।
মঙ্গলবার রামপুরহাটের তিলাই ময়দানে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ জনসভা। কথা ছিল সকাল ১১টায় তার হেলিকপ্টার ওড়ার। কিন্তু অভিযোগ, শেষ মুহূর্তে ডিজিসিএ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। ফলে শুরু হয় দীর্ঘ টালবাহানা। সময় গড়াতে থাকলেও উড়ল না কপ্টার। এই পরিস্থিতিতে বিকল্প পথ খোঁজে তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হেলিকপ্টারেই রামপুরহাটে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সভামঞ্চে উঠেই পুরো বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দেন অভিষেক। স্পষ্ট ভাষায় বলেন, ' নির্বাচন শুরু হয়নি, দিনক্ষণ ঘোষণা হয়নি। SIR এর মধ্যে দিয়ে সবে ভোটের দামামা বেজেছে। তার আগে থেকে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়েছে। আমার হেলিকপ্টার সকাল ১১টায় ওড়ার অনুমতি দেওয়ার কথা ছিল। কিন্তু দেয়নি। কিন্তু আমার ১০ গুণ জেদ। আমি মাঝে ভেবেছিলাম, গাড়িতে আসব।'
নিজের সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি আরও বলেন, '৫ ঘণ্টার রাস্তা গাড়িতে আসার কথাও ভেবেছিলাম। কিন্তু বুদ্ধি খাটিয়ে হেমন্ত সোরেনজির কপ্টার আনালাম। তাই দু ঘণ্টা দেরি হল। কিন্তু জেদ থেকে সরিনি। বলেছিলাম, যত দেরি হোক, যাবই। ধমকানি, চমকানি, ষড়যন্ত্র, চক্রান্ত দিয়ে আটকানো যাবে না। মাথা নত করব না।'
বক্তব্যে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, 'যত বেশি এই ধরনের বাধা দেবে, ততই বিজেপির ভোট কমবে। আমাদের স্লোগান, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’। এই সবের জবাব দিতে হবে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের