নিজস্ব প্রতিনিধি, হুগলী – প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এই রায়কে মানবিক বলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যোগ্য ও নতুনদের চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি গীতাপাঠ নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যে মানুষের মানবিকতা নেই সেই মানুষ হলো মনুষত্ব বিহীন। এই মামলার রায়ের ছত্রে ছত্রে বলা আছে। দুর্নীতি প্রমাণ হয়নি। চাকরি খেয়ে নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যারা যোগ্য এবং নতুন তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।“ সোনালী বিবিকে দেশে ফেরানো একটা মানবিক বিষয় বলে জানান তৃণমূল সাংসদ।
রবিবার বিগ্রেডে অনুষ্ঠিত হয় বিশাল ধর্মীয় সমাবেশ - ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগেছেন কল্যাণ। তিনি বলেন, “৫ লক্ষ মানুষ বিজেপি বাপের জন্মে এখানে দেখতে পাবে না। পশ্চিমবঙ্গে কোনদিনও পাবে না। ওরা পাঁচ লক্ষের অংকটাই জানে না। পশ্চিমবঙ্গে বিজেপির যে অপদার্থ নেতারা রয়েছে তারা কোনদিন মানুষের মনে জায়গা করতে পারবে না।“
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের