নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র তরজা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই তালিকাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে জেতানোর মতন আর কেউ নেই।
শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের ভোটার বাদের পরিসংখ্যান সামনে আসে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভবানীপুরে বাদ পড়েছে ৪৭ হাজার ১১১ জনের নাম। আর এই পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' ভবানীপুরে ৪৫ হাজার প্রথম রাউন্ডে গেছে আর বিবেচিত হবে ১৪ হাজার ৫১৪ অর্থাৎ মোট ৬০ হাজার। ওকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। SIR এ পরিষ্কার।'
রাজ্য জুড়ে বাদ পড়া নামের সংখ্যাতত্ত্ব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ' আমি বলছি ২৬ দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের ১০০টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এল.ডি। এগুলো তো দেখবেন জজেরা। অভ্যন্তরীণভাবে আমি যেটুকু খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব গুরুত্বের সঙ্গে ব্যাপারটা করছে। এটি খুব ভালো লক্ষণ। তারা কখনও কারও দ্বারা প্রভাবিত হন না। তারা নথির ওপর করেন। এখানে নথি নষ্ট করারও জায়গা নেই।'
বিরোধী দলনেতা আরও বলেন, 'প্রথম দফায় ৫৮ লক্ষ, পরে অনুপস্থিত ইত্যাদি মিলে প্রায় ৫-৬ লক্ষ, এই করে ৬৩-৬৪ লক্ষ তো বাদ গেছে, বাকি ৬৫ লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না।' শুভেন্দুর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ, ২০২৬ সালের নির্বাচন যত এগোচ্ছে, ততই ভোটার তালিকার অঙ্ক হয়ে উঠছে বড় রাজনৈতিক অস্ত্র।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের