নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে নারী নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ ও রাজ্য সরকার। শনিবার থেকে শহরে চালু হচ্ছে বিশেষ 'পিংক বুথ' ও 'পিংক মোবাইল' পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের কথা তার এক্স হ্যান্ডেলে ঘোষণা করে জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতেই এই বিশেষ ব্যবস্থা।
লালবাজার সূত্রে জানা গেছে , নারী নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে সম্পূর্ণ মহিলা-চালিত ‘পিংক বুথ'। সারারাত খোলা থাকবে এই বুথগুলি। প্রত্যেক বুথে অন্তত একজন পুলিশ আধিকারিক ও তিন থেকে পাঁচজন মহিলা পুলিশকর্মী থাকবেন। গভীর রাতে কোনও মহিলা বিপদে পড়লে সরাসরি নিকটবর্তী ‘পিংক বুথে' আশ্রয় নিতে পারবে। সেখান থেকে প্রয়োজন হলে তাকে সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেবেন মহিলা পুলিশকর্মীরাই।
একইসঙ্গে, চালু হচ্ছে 'পিংক মোবাইল' পরিষেবা। যা সম্পূর্ণ মহিলা -চালিত টহলদার পুলিশ ভ্যান। সন্ধ্যা ৮টা থেকে রাত ২টো পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায়, বিশেষ করে ইএম বাইপাস-সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় টহল দেবে এই গাড়ি। কোনও বিপদের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাহায্য করবে তারা। এমনকি গভীর রাতে বাড়ি ফেরার জন্য গাড়ি না পেলে মহিলাদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
কলকাতার দশটি ডিভিশনে ধাপে ধাপে তৈরি হবে মোট ২০টি 'পিংক বুথ'। প্রথম পর্যায়ে উত্তর কলকাতায় পরিষেবা শুরু হচ্ছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই উদ্যোগের উদ্বোধন করতে পারেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। পরবর্তী পর্যায়ে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী, পার্ক সার্কাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে এই বুথ চালু হবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের