নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার সরাসরি প্রভাব পড়ল বাংলায়। রবিবার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর বাতিল হল কাতার ও সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যগামী একাধিক বিমান। আকস্মিক এই সিদ্ধান্তে চরম ভোগান্তির মুখে পড়েন শতাধিক যাত্রী।
কলকাতা বিমানবন্দরে মোট ৪ টি বিমান বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা থেকে দুবাইগামী এমিরেটসের বিমান ইকে ৫৭৩, দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান কিউআর ৫৪১, আবু ধাবীগামী এয়ার আরবিয়ার বিমান ৩এল ১৬৭। কলকাতা থেকে আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান ইওয়াই ২২১। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যাত্রীদের একাংশের অভিযোগ, সকাল থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সংঘাতের খবর জানা থাকলেও বিমান বাতিলের বিষয়ে তাদের কাছে কোনও এসএমএস বা ই-মেল পৌঁছয়নি। ফলে নির্ধারিত সময়েই তারা বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের জেরে অনেক যাত্রীর সংযোগকারী আন্তর্জাতিক উড়ানও মিস হয়েছে বলে জানা গেছে। যদিও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির তরফে বিকল্প ব্যবস্থা বা টিকিট পুনর্নির্ধারণের আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের