নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনের ঘোষণায় সামনে এল নাম বাদের বড়সড় পরিসংখ্যান। মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ গেছে বলে জানিয়েছে কমিশন। তবে বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠতেই ‘ভুল হতেই পারে’ বলে মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল।
রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল ২৭ অক্টোবর, ২০২৫। সে সময় মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ২৮ ফেব্রুয়ারি, ২০২৬-এ কাজ শেষ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। চূড়ান্ত তালিকায় অতিরিক্ত আরও ৫ লক্ষের বেশি নাম বাদ যাওয়ায় মোট বাতিলের সংখ্যা পৌঁছেছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২-এ।
এই বিপুল ছাঁটাই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, বহু বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ গেছে। এই প্রসঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়াল বলেন, 'এত বড় প্রক্রিয়ায় ভুল হতেই পারে। নাম বাদ গেলে তা চ্যালেঞ্জ করা যেতেই পারে। কোটিরও বেশি মানুষের SIR হয়েছে। দু-তিনশো পার্সেন্টেজে আসে না এইটুকু ভুল হতেই পারে।'
তবে নাম বাদ গেলে কীভাবে পুনরায় আবেদন করা যাবে, সে পথও স্পষ্ট করেছেন তিনি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ' নাম বাদ গেলে জেলাশাসক ও মুখ্য নির্বাচন কমিশনের কাছে নতুন করে আবেদন করতে হবে। এক্ষেত্রে সমস্ত নথি যুক্ত করে ফর্ম ৬ পুরণ করে জমা দিতে হবে। আর সেই সমস্ত নথি খতিয়ে দেখে ফের নাম তোলার ব্যবস্থা করা হবে।'
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের