নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নিত্যদিনের যাতায়াতের রাস্তায় মরণফাঁদ। বীরভূমের সোনার কুন্ড গ্রামের একটি নিত্য প্রয়োজনীয় সেতুর অবস্থা সঙ্কটজনক। প্রতিদিনের যাতায়াতের রাস্তায় তৈরি হয়েছে প্রাণনাশের আশঙ্কা। গ্রামের অন্যতম সংযোগ পথ হওয়ায় ভীষণই চলাচলের জন্য ভীষণই গুরুত্বপুর্ণ এই সেতু। তবে এখন সেই সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেছে গ্রামবাসী।
সাইকেল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সবকিছুই চলাচল করে এই রাস্তা দিয়ে। বাচ্চাদের স্কুলপথ, গ্রামের লোকেদের কাজের পথ , সবকিছুই ওই রাস্তা।সোনার কুন্ড গ্রামের অন্যতম প্রধান রাস্তা হওয়ায় সেই সেতু নিয়ে রীতিমত চিন্তায় সকলে। ভারী যান চলাচলও হয় সেখান থেকে। এমনকি এখনও সেখান থেকে অবলীলায় যান চলাচল হচ্ছে। সেতুর বয়স বহু পুরোনো হইয়ায় যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেটি।
সেতুটির দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট লম্বা। অনেকেই জীবন ঝুঁকি নিয়ে সেই লম্বা সেতু অতিক্রম করেছেন আবার অনেকে ২ কিমি ঘুরপথে যাতায়াত করেছেন। গ্রামবাসীদের অভিযোগ , প্রশাসনকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও বাচ্চাদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও কেন প্রশাসনের পক্ষ থেকে সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তুঙ্গে। এমনকি বাইরে থেকে আসা যাত্রীরাও অভিযোগ তুলছে বছরের পর বছর ধরে সেতুর এই অবস্থা দেখা সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছেনা।
এক গ্রামবাসী বলেছেন , "ঘুরপথে যেতে হলে রোগীরা মরে যাবে। জানিনা সব জানার পরও কেন প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। প্রতিদিন প্রায় হাজার হাজার লোক যাতায়াত করে। সকলের প্রাণের ঝুঁকি আছে। আমরা চাই এই সেতু সংস্কার করা হোক। নাহলে যেকোনো মুহূর্তে বিশাল বড় বিপদের সম্মুখীন হবে গোটা গ্রাম।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের