নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সংশোধিত ওয়াকফ আইন ঘিরে দেশজুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়জোড়ার জনসভা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলায় কোনও ধর্মীয় সম্পত্তির উপর আঘাত বরদাস্ত করা হবে না। ওয়াকফ ইস্যুতে কেন্দ্রকে কার্যত কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না।'
সম্প্রতি সংশোধিত ওয়াকফ বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। এই নতুন আইনে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করার চূড়ান্ত ক্ষমতা আর শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকছে না। জেলা শাসক বা সমমর্যাদার কোনও প্রশাসনিক আধিকারিককে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এই বিধান কার্যকর হতেই দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। বাংলার মুর্শিদাবাদেও উত্তেজনার ছবি সামনে আসে।
এই প্রেক্ষিতেই মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ওয়াকফ আইন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন। তিনি বলেন, 'আমরা যতদিন আছি, ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না। কোনও ধর্মস্থানে কাউকে হাত দিতে দেব না।' ধর্ম নিয়ে রাজনীতি না করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। মন্দির, মসজিদ, গির্জা কিছুই ভাঙতে দেব না।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের