নিজস্ব প্রতিনিধি , হাওড়া - মানবিকতার চরম অবক্ষয়ের এক ভয়াবহ ছবি সামনে এল। রাস্তার ধারে পড়ে থাকা পাঁচটি কুকুরছানার অগ্নিদগ্ধ দেহ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় জগাছা এলাকায়। এই নৃশংস ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে নেমে আসে ক্ষোভের ঝড়। অবলা প্রাণীগুলিকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।
হাওড়ার জগাছা হাটপুকুর এলাকায় শুক্রবার এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটলেও বিষয়টি সামনে আসে শনিবার বিকেলে। রাস্তার ধারে পাঁচটি কুকুরছানার পোড়া দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ, পরিকল্পিতভাবেই ওই কুকুরছানা গুলিকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন। পরে বিষয়টি জানানো হয় জগাছা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ অবস্থায় কুকুরছানা গুলির দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
হাওড়া সিটি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন ধরে তীব্র ঠান্ডার কারণে কুকুরছানা দুটি এবং তাদের মা কাঁদছিলেন। এতে বিরক্ত হয়ে, কাছের একটি কমপ্লেক্সের কিছু বাসিন্দা তাদের গাড়ি থেকে পেট্রোল ঢেলে কুকুরছানা গুলিতে আগুন ধরিয়ে দেন। আগুনে কুকুরছানা দুটির মাও আহত হন।
জগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই, দোষীদের চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের