নিজস্ব প্রতিনিধি, ফিলিপিন্স - বিধ্বংসী ঝড় ‘রাগাসা’-র পর এবার ভয়াবহ ভূমিকম্প ফিলিপিন্সে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৩১ জনের। আহত ১৪০। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূকম্পন অনুভূত হয় মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে। কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৯। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের পর আফটারশকে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস।
ভয়াবহ ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোগো শহরে। সেখানে মৃত্যু হয়েছে ১৪ জনের। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেবু, লেইট এবং বিলিরানের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে যাওয়া মানুষদের উদ্ধার করতে মরিয়া চেষ্টা করছে প্রশাসন।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের