নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভয়াবহ সড়ক দুর্ঘটনা কোতুলপুর থানার বৈডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায়। আহত হয় ৬ জন। যাদের মধ্যে ১ জনের অবস্থা খুবই আশংকাজনক। আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কোতুলপুর থানার পুলিশ।
সূত্রের খবর , বৃহস্পতিবার দুপুরে কোতুলপুর থানার বৈডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আহত হন ছয়জন। কোতুলপুর থেকে ইন্দাসমুখী একটি ছোট প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। জানা যায় , গাড়িটি স্টিয়ারিং কেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
গাড়িটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দু’জন শিশু। দুর্ঘটনায় সকলেই আহত হন। স্থানীয়দের তৎপরতায় ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান , আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়।
এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শেখ আজিজুল আলী জানান , ''অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি আসছিলো। মূলত গাড়ির স্টেয়ারিং কেটে গেছিলো যার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং গাড়িটি উল্টে যায়। আমরা দেখতে পেয়ে দৌড়ে এসে গাড়িতে থাকা মানুষদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পুলিশও এসেছিলো। তারাও সহযোগিতা করেছেন।''
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের