নিজস্ব প্রতিনিধি, ঢাকা - ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী বাংলাদেশ। পদ্মানদীতে পড়ে যায় একটি যাত্রীবোঝাই বাস। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। নিখোঁজ অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিও ভাইরাল।
সূত্রের খবর, বুধবার বিকেল ৫টা ১৫ নাগাদ দৌলতদিয়া ফেরি ঘাটের তিন নম্বর ঘাটে দাঁড়িয়েছিল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। আচমকা সেই সময় ওই ঘাটে ধাক্কা মারে একটি বিশালাকার ফেরি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মানদীতে পড়ে যায় বাসটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। যদিও বৃষ্টির জন্য উদ্ধারের কাজে ব্যাঘাত ঘটে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাসেল মোল্লা জানিয়েছেন, বাসের মধ্যে ছিলেন ৪০ জন যাত্রী। এখনও পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অনেকে। বাসটিকে ক্রেন দিয়ে তোলা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল? কেন ধাক্কা মারল বিশালাকার ফেরিটি? তা খতিয়ে দেখা হচ্ছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের