নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল ছত্তিশগড়ের একটি ইস্পাত কারখানায়। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন শ্রমিকের। আহত হয়েছেন একাধিক শ্রমিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বলোদা বাজার জেলার একটি ইস্পাত কারখানায় কয়লার চুল্লিতে। বিস্ফোরণের সময় চুল্লির আশেপাশের জায়গা সাফাই করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময়ই আচমকা বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জন শ্রমিকের।
গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যেই কারখানার একাংশ আগুন লেগে যায়। কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা জানতে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের