নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটচুরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ২ কোটি ভোটারের মধ্যে ভুয়ো ভোটার ২৫ লক্ষ। এবার রাহুলকে পাল্টা কটাক্ষ করে নির্বাচন কমিশনের প্রশ্ন, “ভুয়ো ভোটার সম্পর্কে সরকারিভাবে অভিযোগ করেননি কেন?”
নির্বাচন কমিশনের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, “২০২৪ হরিয়ানা নির্বাচনের পর ভোট নিয়ে ২৩ টি সরকারি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ২২ টি এখনও বিচারাধীন। স্থানীয় স্তরে BLO-রা অভিযোগ করেছেন ১ হাজার ১৮০ টি। কমিশনের বক্তব্য, ২৫ লক্ষ ভোটার যদি ভুয়ো হয়ে থাকে তাহলে সরকারিভাবে অভিযোগের সংখ্যা এত কম কেন?”
উল্লেখ্য, দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, “হরিয়ানায় মোট ২ কোটি ভোটার রয়েছে। তাঁদের মধ্যে ২৫ লক্ষই ভুয়ো। হরিয়ানার মোট ভোটারের ১২ শতাংশ অর্থাৎ ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। সেই ভুয়ো ভোটার ব্যবহার করেই হরিয়ানা বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। কংগ্রেসকে হারানোর জন্যই ইচ্ছাকৃতভাবে এই কারসাজি করেছিল গেরুয়া শিবির।“
সাংবাদিক বৈঠকে এক মহিলার ছবি দেখান রাহুল। তিনি একজন ব্রাজিলিয়ান মডেল। নাম ম্যাথুজ ফেরেরো। রাহুলের অভিযোগ, “ব্রাজিলিয়ান মডেল ম্যাথুজ ফেরেরোর ছবি ভোটার তালিকায় মোট ২২ টি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে এবং হরিয়ানার ১০ টি ভিন্ন বুথে ভোট দিয়েছেন। হরিয়ানার একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে ওই মহিলার ছবি সম্বলিত ১০০ টি ভোটার কার্ড মিলেছে। তাঁর নাম হরিয়ানার দু’টি ভোটকেন্দ্রের ভোটার তালিকায় মোট ২২৩ বার রয়েছে।“
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের