6a89ad9b3c6cc_Gallery_1787407642675
আগস্ট ২২, ২০২৬ বিকাল ০৭:৪০ IST

মায়ের মোটা বেতন থাকলেও সন্তান পালনের দায় বাবার! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সন্তানের ভরণপোষণ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। মা উপার্জন করলেও সন্তানের খরচ থেকে বাবা দায়মুক্ত হতে পারবেন না। দুই অভিভাবকের দায়িত্ব থাকলেও তা সবসময় সমান ভাগে ভাগ করা যায় না। বিষয়টি ঘিরে শুরু হয়েছে চর্চা।

এলাহাবাদের একটি বিবাহবিচ্ছেদের মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৬ সালে বিয়ে হয়েছিল এক চিকিৎসক দম্পতির। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। পরে দাম্পত্য সম্পর্কে সমস্যা তৈরি হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে যান মহিলা। বিচ্ছেদের মামলা করেন তিনি। দুই সন্তান ও নিজের জন্য মাসে ৩ লক্ষ টাকা খোরপোশ দাবি করেছিলেন। মামলাটি পৌঁছয় পরিবার আদালতে। ওই চিকিৎসকের নিজের আয় ছিল প্রায় দেড় লক্ষ টাকা। তাই তাঁর জন্য আলাদা ভরণপোষণের প্রয়োজন নেই বলে জানায় আদালত।

তবে দুই মেয়ের জন্য মাসে ৩০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ দুই সন্তানের জন্য মোট ৬০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়। সেই নির্দেশে সন্তুষ্ট হননি মহিলার স্বামী। এরপর এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর দাবি ছিল, স্ত্রী নিজেও উপার্জন করেন। তাই সন্তানদের দেখভালের খরচ শুধু তাঁকেই বহন করতে হবে না। স্ত্রীরও আর্থিক দায়িত্ব থাকা উচিত বলে দাবি করেন তিনি। সেই আবেদন গ্রহণ করে হাই কোর্ট। দুই সন্তানের জন্য মোট ৬০ হাজার টাকার ভরণপোষণ বহাল রাখে আদালত। তবে ওই অর্থের দায়িত্ব দুই অভিভাবকের মধ্যে ভাগ করে দেয়।

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বাবাকে মাসে ৩০ হাজার টাকা দিতে বলা হয়। বাকি ৩০ হাজার টাকা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় মাকে। হাই কোর্টের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যান মহিলা। মামলাটি শুনেছেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। শীর্ষ আদালত এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট জানায়, মায়ের আয় থাকলেই বাবার দায়িত্ব কমে যায় না। হাই কোর্ট এমন কোনও যথেষ্ট কারণ দেখাতে পারেনি, যাতে পরিবার আদালতের নির্দেশ বদলানো যায়। দুই মেয়েই তাঁদের মায়ের সঙ্গে থাকে।

চাকরির পাশাপাশি তাঁদের দৈনন্দিন প্রয়োজনও দেখেন তিনি। পড়াশোনা-সহ লালন-পালনের দায়িত্বও পালন করছেন মা। ফলে তিনি উপার্জন করেন, শুধু এই কারণে বাবার আর্থিক দায় কমানো যায় না। বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ, সন্তানের দেখভাল দু'জনের দায়িত্ব হলেও সেই দায়িত্ব অঙ্ক কষে সমান ভাগে ভাগ করা সম্ভব নয়। সন্তানের প্রয়োজন ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই ভরণপোষণের দায় নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন

‘অশুভ নজর কাটিয়ে দেব’, শাড়ি পরে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ! সিসিটিভির সূত্রে পুলিশের জালে অভিযুক্ত
আগস্ট ২২, ২০২৬

বউকে ফেরাতে কালো জাদু! প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতলেন যুবক
আগস্ট ২২, ২০২৬

স্ত্রীকে ফেরানোর মরিয়া চেষ্টায় ভয়াবহ কাণ্ড, তদন্তে চাঞ্চল্যকর দাবি

নির্মাণ থেকে সংস্থা বাছাই, সবেতেই নৃপেন্দ্র মিশ্র! এবার রাম মন্দির তৈরিতেও বেনিয়মের অভিযোগ
আগস্ট ২২, ২০২৬

ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব

সবজি বিক্রিতে ভাটা, খদ্দের টানতে রুশ মডেলকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন বিহারী ব্যবসায়ী!
আগস্ট ২২, ২০২৬

সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়

জাত নয়, গরিবের ভিত্তিতে সংরক্ষণ! যন্তর মন্তরে ফের তুমুল বিক্ষোভ, আটক ৫০
আগস্ট ২২, ২০২৬

সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামল আধাসেনা

গাফিলতির অভিযোগের মাঝেই ঝাড়খন্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! আগুনে ঝলসে মৃত ৩ ইঞ্জিনিয়ার
আগস্ট ২২, ২০২৬

টারবাইন ফেটে আগুন, গুরুতর জখম আরও ১ কর্মী

আজকাল সবার ডায়াবেটিস, কে মিষ্টি খায়! চিনির দামবৃদ্ধিতে মন্ত্রীর যুক্তি ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ২২, ২০২৬

চিনির মূল্যবৃদ্ধি নিয়ে অদ্ভুত যুক্তি, বিহারের মন্ত্রীর মন্তব্যে কটাক্ষ পাপ্পু যাদবের

BSE এর শেয়ারে বড় ধাক্কা , তিন মাসে উধাও ৩০ হাজার কোটি ! চাপ বাড়চ্ছে একাধিক কারণে
আগস্ট ২২, ২০২৬

নতুন ট্রেডিং নিয়ম আর ব্রোকারদের ব্যাঙ্ক গ্যারান্টি নীতিতে চাপ

১-২ নয়, ৭৫ স্কুলে তরকারিতে কিলবিল করছে কৃমি! চরম অঘটন রুখলেন শিক্ষকেরা
আগস্ট ২২, ২০২৬

মিড-ডে মিলে কৃমি, আরওয়ালের ৭৫ স্কুলে চাঞ্চল্য

বোতলে নামী ব্র্যান্ড, ভিতরে বিষ! গুজরাতে নকল মদে মৃত ৭, হাসপাতালে ৩০
আগস্ট ২১, ২০২৬

নামী ব্র্যান্ডের বোতলেই বিষাক্ত মদ,৩৮% মিথানলে ৭ প্রাণহানি, হাসপাতালে ৩০

আমি ঝাঁপ দেব! অভিমানী তরুণকে বাঁচাতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের
আগস্ট ২১, ২০২৬

৩ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা, শেষমেশ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু

রিল নয় রিয়েল! ১ তরুণীকে ঘিরে জনবহুল রাস্তায় ২ গ্যাংস্টারের লড়াই, খুন ১ জন
আগস্ট ২১, ২০২৬

জামিনে ফিরতেই পুরনো প্রেমের টানাপড়েন, নাগপুরে তাড়া করে হত্যার অভিযোগ

সংরক্ষণ হটাও দাবিতে যন্তর মন্তরে ভিড়! নয়া আন্দোলনে বাড়ল দিল্লি পুলিশের তৎপরতা
আগস্ট ২১, ২০২৬

শুক্রবার থেকে প্রতিবাদ, ইউজিসির নিয়ম বদলের দাবিতেও সরব বিক্ষোভকারীরা

অধ্যাপক নন, প্রশ্ন বানিয়েছে এআই! নেট বাতিল হতেই তুমুল বিতর্ক
আগস্ট ২১, ২০২৬

প্রশ্নপত্রে ভুল, পুরনো প্রশ্নের পুনরাবৃত্তি! এআই বিতর্কের মাঝেই তিন বিষয়ের পরীক্ষা বাতিল

গত বছর আক্রান্ত ২২৯, এ বার ১,৩৪৯! দিল্লিতে হু হু করে বাড়ল সোয়াইন ফ্লু, ছড়াচ্ছে উদ্বেগ
আগস্ট ২১, ২০২৬

আবহাওয়ার দাপটে দিল্লিতে বাড়ছে সংক্রমণ! এক বছরে কয়েক গুণ সোয়াইন ফ্লু

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের