নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাত্র কয়েক মিনিটের ব্যবধান। স্বামী স্ত্রীর মধ্যে শুরু হওয়া সামান্য কথাকাটাকাটিই শেষ পর্যন্ত ভয়াবহ মোড় নিল। সদ্যোজাত যমজ সন্তানের ওষুধ খাওয়ানোকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বচসার পর মারধরের অভিযোগে মৃত্যু হল এক তথ্যপ্রযুক্তি কর্মীর। ঘটনার শোকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে , শনিবার নিহাল বিহার এলাকায় ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম বিনয়। তিনি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন আর ভালো বেতন পেতেন। বাড়ির নীচের তলায় তার পরিবারের সদস্যরা থাকতেন। আর উপরের তলায় স্ত্রী রেখা আর সাড়ে ৪ মাস বয়সি যমজ সন্তানদের নিয়ে থাকতেন বিনয়। প্রায় সাড়ে ৩ বছর আগে রেখার সঙ্গে বিনয়ের বিয়ে হয়। শনিবার সকালে যমজ সন্তানদের ওষুধ খাওয়ানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসার কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে যান রেখা। প্রায় ১০ মিনিটের মধ্যেই রেখার দুই দাদা, বৌদি আর বাবা মা তাদের বাড়িতে পৌঁছে যান। স্বামী স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে তারা বিনয়কে কটুক্তি আর হেনস্থা করতে শুরু করে। সেই সময় বিনয়ের মা বাড়িতে ছিলেন না।
কিছুক্ষণ পরে বাড়ি ফিরে তিনি দেখেন, তার ছেলেকে বেধড়ক মারধর করা হচ্ছে। ছেলেকে বাঁচাতে তিনি এগিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। বিনয়ের বুকে একের পর এক লাথি আর ঘুষি মারা হয়। মারধরের জেরে তিনি জ্ঞান হারিয়ে ঘরের মধ্যেই লুটিয়ে পড়েন।এরপর প্রতিবেশীদের সাহায্যে বিনয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের করেন বিনয়ের মা। তার দাবি, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত। মারধরের আগে বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলেন রেখা। তার আরও দাবি, এর আগেও ছোটখাটো পারিবারিক অশান্তির জেরে বিনয়কে খুনের হুমকি দিয়েছিলেন রেখার দাদারা। অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন রেখা, তার দুই দাদা আর বৌদি। তদন্তে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই ফুটেজে অভিযুক্তদের বাড়িতে ঢুকতে আর বিনয়ের সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা গেছে। ঘটনার তদন্ত এখনও চলছে।
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের
স্ত্রীকে ফেরানোর মরিয়া চেষ্টায় ভয়াবহ কাণ্ড, তদন্তে চাঞ্চল্যকর দাবি
ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব
সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়
সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামল আধাসেনা
টারবাইন ফেটে আগুন, গুরুতর জখম আরও ১ কর্মী
চিনির মূল্যবৃদ্ধি নিয়ে অদ্ভুত যুক্তি, বিহারের মন্ত্রীর মন্তব্যে কটাক্ষ পাপ্পু যাদবের
নতুন ট্রেডিং নিয়ম আর ব্রোকারদের ব্যাঙ্ক গ্যারান্টি নীতিতে চাপ
মিড-ডে মিলে কৃমি, আরওয়ালের ৭৫ স্কুলে চাঞ্চল্য
নামী ব্র্যান্ডের বোতলেই বিষাক্ত মদ,৩৮% মিথানলে ৭ প্রাণহানি, হাসপাতালে ৩০
৩ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা, শেষমেশ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু
জামিনে ফিরতেই পুরনো প্রেমের টানাপড়েন, নাগপুরে তাড়া করে হত্যার অভিযোগ
শুক্রবার থেকে প্রতিবাদ, ইউজিসির নিয়ম বদলের দাবিতেও সরব বিক্ষোভকারীরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের