6a8ad70c6886d_Gallery_1787483850103
আগস্ট ২৩, ২০২৬ দুপুর ০৪:৫১ IST

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যন্তর মন্তরে বিক্ষোভ সামলাতে পুলিশকর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার সময় সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম উস্কানিতে প্রতিক্রিয়া না দেখাতেও বলা হয়েছে। জনসমক্ষে পুলিশকর্মীদের আচরণ নিয়েই এই নির্দেশিকা।

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশকে লাঠি চালাতে বা আন্দোলনকারীদের হেনস্থা করতে দেখা গিয়েছিল বলে দাবি ওঠে। সেই ঘটনার পরেই পুলিশকর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আন্দোলনকারীদের কোনও প্ররোচনায় সাড়া দেওয়া যাবে না। তাঁদের প্রশ্নের উত্তর দিতে বা আবেগপূর্ণ কথায় প্রতিক্রিয়া দেখাতেও নিষেধ করা হয়েছে।

পুলিশের ক্ষুব্ধ আচরণকেই আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই কোনও ভাবেই সেই পরিস্থিতির অংশ না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, আন্দোলনকারীরা নানা ভাবে পুলিশের আবেগ উস্কে দিতে পারেন। তাঁরা চিৎকার করতে পারেন। পুলিশের পায়ে ধরতে পারেন। এমন প্রশ্নও করতে পারেন, যাতে কর্মী রেগে যান। আবার পরিবার বা বেতন নিয়েও প্রশ্ন তোলা হতে পারে। এসব পরিস্থিতিতে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে পুলিশকর্মীদের একটি নির্দিষ্ট উত্তর দিতে বলা হয়েছে। বলতে হবে, 'আমরা আমাদের কর্তব্যপালন করছি'। কোনও তর্কে জড়ানো যাবে না। ব্যক্তিগত আবেগ প্রকাশ করাও চলবে না। পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, দায়িত্ব পালনে মন দেওয়ার কথা বলা হয়েছে। যন্তর মন্তরের ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলির প্রসঙ্গও নির্দেশিকায় রয়েছে। কর্মীদের শান্ত ও ভাবলেশহীন মুখে দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

তাঁদের শারীরিক ভাষার উপরেও নজর রাখতে বলা হয়েছে। পুলিশের কোনও আচরণ যাতে নতুন করে বিতর্ক তৈরি না করে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। এর আগে দিল্লি পুলিশের রেল ও মেট্রো বিভাগকেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল। রেগে গিয়ে কারও ফোন কেড়ে নেওয়া বা ছুড়ে ফেলা যাবে না। পুলিশের উদ্দেশে কটাক্ষপূর্ণ পোস্টার বা প্ল্যাকার্ড দেখালেও প্রতিক্রিয়া দেখানো যাবে না। বদলে সংযত শারীরিক ভাষা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

দিল্লি পুলিশের নির্দেশিকার মূল লক্ষ্য, বিক্ষোভের সময় কর্মীদের সংযত রাখা। আন্দোলনকারীদের আচরণ যেমনই হোক, পুলিশকে নিজের কর্তব্যেই স্থির থাকতে বলা হয়েছে। কোনও আবেগপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে না পড়ার উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

মায়ের মোটা বেতন থাকলেও সন্তান পালনের দায় বাবার! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আগস্ট ২২, ২০২৬

মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের

হাই কোর্টের নির্দেশে ক্ষোভ! রাহুল-হেমন্তের কুশপুতুল পুড়িয়ে ফের প্রতিবাদ ঝাড়খণ্ডের পড়ুয়ারা
আগস্ট ২২, ২০২৬

পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের

‘অশুভ নজর কাটিয়ে দেব’, শাড়ি পরে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ! সিসিটিভির সূত্রে পুলিশের জালে অভিযুক্ত
আগস্ট ২২, ২০২৬

বউকে ফেরাতে কালো জাদু! প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতলেন যুবক
আগস্ট ২২, ২০২৬

স্ত্রীকে ফেরানোর মরিয়া চেষ্টায় ভয়াবহ কাণ্ড, তদন্তে চাঞ্চল্যকর দাবি

নির্মাণ থেকে সংস্থা বাছাই, সবেতেই নৃপেন্দ্র মিশ্র! এবার রাম মন্দির তৈরিতেও বেনিয়মের অভিযোগ
আগস্ট ২২, ২০২৬

ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব

সবজি বিক্রিতে ভাটা, খদ্দের টানতে রুশ মডেলকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন বিহারী ব্যবসায়ী!
আগস্ট ২২, ২০২৬

সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়

জাত নয়, গরিবের ভিত্তিতে সংরক্ষণ! যন্তর মন্তরে ফের তুমুল বিক্ষোভ, আটক ৫০
আগস্ট ২২, ২০২৬

সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামল আধাসেনা

গাফিলতির অভিযোগের মাঝেই ঝাড়খন্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! আগুনে ঝলসে মৃত ৩ ইঞ্জিনিয়ার
আগস্ট ২২, ২০২৬

টারবাইন ফেটে আগুন, গুরুতর জখম আরও ১ কর্মী

আজকাল সবার ডায়াবেটিস, কে মিষ্টি খায়! চিনির দামবৃদ্ধিতে মন্ত্রীর যুক্তি ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ২২, ২০২৬

চিনির মূল্যবৃদ্ধি নিয়ে অদ্ভুত যুক্তি, বিহারের মন্ত্রীর মন্তব্যে কটাক্ষ পাপ্পু যাদবের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের