6a8ec89fa9db6_Gallery_1787739238152
আগস্ট ২৬, ২০২৬ দুপুর ০৪:৩৬ IST

ভুয়ো কাগজে বিদেশে পাচার ৫৫৫ কোটি টাকা! খাস কলকাতায় ফাঁস হলো ভাই-বোনের কীর্তি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জাল নথি ও সংস্থার আড়ালে বিদেশে বিপুল টাকা পাচারের অভিযোগ উঠল ২ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে। ভাই-বোনের এই জালিয়াতি চক্র ফাঁস করল আয়কর দফতর। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

বেশ কিছুদিন ধরেই সন্দেহজনক লেনদেনের খবর মিলছিল। কাঁকুড়গাছির কাদাপাড়া এলাকার ওই সিএ ফার্মে নজর ছিল আধিকারিকদের। গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে নামে আয়কর দফতর। গত সপ্তাহে সেখানে আচমকা হানা দেন আধিকারিকরা। গোটা অফিসে শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় একাধিক নথি ও শংসাপত্র। বিদেশে টাকা পাঠাতে সেগুলি ব্যবহার হয়েছিল বলে অভিযোগ। প্রাথমিক পরীক্ষাতেই সেগুলি ভুয়ো বলে ধরা পড়ে।

বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে নিয়ম রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কেরও স্পষ্ট গাইডলাইন রয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্ককে প্রয়োজনীয় শংসাপত্র দিতে হয়। তার আগে বেশ কিছু নথি যাচাই করেন সিএ। প্রেরক ও প্রাপকের তথ্য খতিয়ে দেখতে হয়। চুক্তিপত্রও পরীক্ষা করার নিয়ম রয়েছে। পাশাপাশি দেখতে হয় বুক অফ অ্যাকাউন্ট। পাঠানো অর্থের করও যাচাই করতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। কোনও হিসাব খাতা না দেখেই শংসাপত্র দেওয়া হয়। অস্তিত্বহীন কয়েকটি শেল সংস্থার লেনদেন দেখানো হয়েছিল। সেই ভিত্তিতেই নথি তৈরি হয় বলে অভিযোগ।

বিষয়টি সামনে আসতেই জেরা শুরু হয়। দুই ভাই-বোনকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর আধিকারিকরা। জেরায় তাঁরা বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ। বুক অফ অ্যাকাউন্টও তাঁরা পরীক্ষা করেননি। প্রেরকের নথিও যাচাই করা হয়নি। সেই ভুয়ো শংসাপত্রের ভিত্তিতেই টাকা পাঠানো হয়। সময়টা ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত। মোট অর্থের পরিমাণ ৫৫৫ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৯৫১ টাকা। আয়কর দফতরের দাবি, এতে দেশের আর্থিক ক্ষতি হয়েছে।

তদন্তকারীদের সন্দেহ আরও বড় চক্রের। শুধু ওই দুই সিএ-তেই তদন্ত থামছে না। আরও কয়েকজন এতে জড়িত থাকতে পারেন। তাঁদের সঙ্গে অভিযুক্তদের সরাসরি যোগাযোগ ছিল। বিদেশে টাকা পাঠাতেও সাহায্য করেছেন তাঁরা। সেই ব্যক্তিদের খোঁজ চলছে। এক আয়কর কর্তা ফুলবাগান থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুই ভাই-বোনকে তলব করা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সম্প্রতি কড়েয়াতেও একই অভিযোগ উঠেছিল। এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে মামলা হয়েছিল। প্রায় ৮০০ কোটি টাকা পাচারের অভিযোগ ছিল সেখানে। এবার ফুলবাগানের ঘটনাতেও তদন্ত চলছে। বিদেশে টাকা পাঠানোর পুরো প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। জাল নথি তৈরিতে কারা জড়িত ছিল। অস্তিত্বহীন সংস্থাগুলি কারা চালাত। সেই তথ্যও খুঁজছেন তদন্তকারীরা। পুরো চক্রের হদিস পেতে তদন্ত চলছে।

আরও পড়ুন

অ্যাপ বাইকে বাড়ি ফেরা হল না , কেষ্টপুরে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
আগস্ট ২৬, ২০২৬

দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ

“জাতিগত জনগণনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়” , একাধিক ইস্যুতে দিলীপের তোপ
আগস্ট ২৬, ২০২৬

রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
 

'তৃণমূল করলেই মার্ডার গাঁজা কেস দেওয়া হচ্ছে' পুলিশকে নিশানা করে মমতার বিস্ফোরক অভিযোগ!
আগস্ট ২৬, ২০২৬

পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার

৩১ শে অগস্ট পেরিয়েও চাকরি বহাল , যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে
আগস্ট ২৬, ২০২৬

নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন 

হাসপাতালে থাকতে চান না ৮৭-র বিমান বসু! এখনই ছুটি দিতে নারাজ চিকিৎসকরা, কবে ফিরবেন কলকাতায়
আগস্ট ২৬, ২০২৬

হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা

“স্ত্রীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন!” কামড় খেয়ে হাসপাতালে স্বামী, SSKM-এর চিকিৎসকের ‘বিশেষ’ পরামর্শ
আগস্ট ২৬, ২০২৬

পুরসভার ডিলিমিটেশন ঘিরে তীব্র বিতর্ক! একসুরে তৃণমূল-বিজেপি-বামেরা
আগস্ট ২৬, ২০২৬

সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের

ফুটপাথে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ! বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর দরবারে সীতাদেবী, থাকার আশ্বাস শুভেন্দুর
আগস্ট ২৫, ২০২৬

পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে

সুপ্রিম কোর্টে যেতেই পারেন! ২০ সাংসদের মামলায় অভিষেককে নিয়ে প্রতিক্রিয়া দিলীপের
আগস্ট ২৫, ২০২৬

বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাতের অন্ধকারে হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ি ! মানিকতলায় আতঙ্ক , আগে থেকেই ছিল বিপদের খবর ?
আগস্ট ২৫, ২০২৬

বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে রণক্ষেত্র পাটনা! চাকরিপ্রার্থীদের মিছিলে জলকামান, পুলিশের লাঠিচার্জ
আগস্ট ২৫, ২০২৬

৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়

সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম , ৭২ ঘণ্টার নির্দেশ ঘিরে বাড়ছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা

৩ মামলায় অভিষেকের রক্ষা কবজ বহাল থাকল! আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ
আগস্ট ২৫, ২০২৬

তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে

পার্ক স্ট্রিটের বিতর্কে নয়া মোড় ! দুধের শিশুদের নিয়ে বিজেপি দফতরে দুই মহিলা
আগস্ট ২৫, ২০২৬

শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের