নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাড়ি ফেরার পথে অ্যাপ বাইকে চেপে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক বৃদ্ধ। কেষ্টপুরের ভিআইপি রোডে লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হন বাইক চালকও, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাস্তা আটকে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা, তৈরি হয় উত্তেজনা।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে উল্টোডাঙ্গা থেকে বিমানবন্দরমুখী ফ্ল্যাঙ্কে দুর্ঘটনাটি ঘটে। বড়বাজার থেকে অ্যাপ বাইকে নারায়ণতলার বাড়ির দিকে যাচ্ছিলেন ৬৫ বছরের রাজা রথি। পুলিশ সূত্রে জানা গেছে, গার্ডরেল এড়িয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ধাক্কার জেরে বাইকের পিছনে বসে থাকা রাজা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বাইক চালক শিবেশ ঝাও গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেষ্টপুর এলাকায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ভিআইপি রোডে নেমে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে।
পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ সরানো হয়। আহত অ্যাপ বাইক চালক শিবেশ ঝাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের