নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে গ্রেফতার হলেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। রাজ্য রাজনীতিতে যখন দুর্নীতির প্রশ্নে তীব্র চাপ তৈরি হয়েছে। ঠিক সেই সময় এই গ্রেফতারির ঘটনায় নতুন করে বিতর্কের তৈরি হয়েছে।
শুক্রবার গভীর রাতে কলকাতা থেকে এগরা থানার পুলিশ এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেফতার করে। পুলিশের দাবি, এগরার ভূমিরাজস্ব দফতরের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। অভিযোগ, BLRO এর অনুমতি ছাড়াই একটি সরকারি জমির লিজ বেআইনিভাবে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর। আইন মেনেই তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। BLRO-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। পুরপ্রধান স্বপন নায়ককে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর দুর্নীতির অভিযোগে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক উভয়কেই পদত্যাগের নির্দেশ দিয়েছিল। তমলুক পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করলেও দলের নির্দেশ অমান্য করে স্বপন নায়ক পদ ছাড়েননি। এর মধ্যেই ২০ ডিসেম্বর ভূমিরাজস্ব দফতরের তরফে স্বপন নায়কের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি জমি হস্তান্তর ও জমির লিজ সংক্রান্ত অনিয়মের অভিযোগ দায়ের করা হয়।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের