নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও আর্থিক সহায়তা বিলি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা থেকে তিনি মৃতদের পরিবারকে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র ও পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেন। সেই সঙ্গে ফের ভুটানের জলের কারণে সৃষ্ট ক্ষতির দায় নিয়ে সরব হন তিনি।
সূত্রের খবর, গত সপ্তাহের পর ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সোমবার নাগরাকাটায় পৌঁছে দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বন্যায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং সাহায্য সামগ্রী বিলি করার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। নাগরাকাটা থেকে ফের বন্যার পরিস্থিতির জন্য ভুটানকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করা জরুরি।
মুখ্যমন্ত্রী জানান, ১৬ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে রাজ্যের প্রতিনিধি পাঠানো হবে। সেখানে ইন্দো-ভুটান রিভার কমিশনের কাছে পুনরায় দাবি তোলা হবে। মমতা বলেন, 'ভুটান ও সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ি এলাকায় ভয়াবহ ক্ষতি হয়েছে। এটি একটি ম্যান-মেড বন্যা।' তিনি অভিযোগ করেন, কেন্দ্রের উদাসীনতার কারণে পূর্ব প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ায় বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়নি।
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...