6a7ed8ed84675_Gallery_1786697731765
আগস্ট ১৪, ২০২৬ দুপুর ০২:২৯ IST

ভুল করেও জলের অধিকার ছুঁবেন না! সিন্ধু চুক্তি নিয়ে ফের ভারতকে হুমকি শাহবাজের

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারতের বিরুদ্ধে সুর চড়াল পাকিস্তান। এ বার সরাসরি হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের জলের অধিকার ক্ষুণ্ণ করা হলে তার ফল ভুগতে হবে বলে বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে দুই দেশের সম্পর্কে ফের উত্তেজনা তৈরি হয়েছে।

ইসলামাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহবাজ। সেখানেই সিন্ধুর জল নিয়ে ভারতের উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি। ভুল করেও এমন কিছু না করার আর্জি জানান পাক প্রধানমন্ত্রী। তাঁর দাবি, পাকিস্তানের জলের অধিকার কোনও ভাবেই খর্ব করা যাবে না। এই প্রসঙ্গে লক্ষণ রেখার উল্লেখ করেন তিনি। শাহবাজের কথায়, পাকিস্তানের জলের প্রতিটি ফোঁটাই সেই সীমারেখা। তবে সেই সীমা অতিক্রম করলে ঠিক কী পদক্ষেপ করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।

শাহবাজ আরও দাবি করেন, পাকিস্তান বিশ্বশান্তির পক্ষে। শান্তির প্রতি ইসলামাবাদের আগ্রহকে দুর্বলতা হিসাবে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে পালটা জবাব দিতে পিছপা হবে না পাকিস্তান। তিনি বলেন, 'পাকিস্তানের জলের প্রতিটি ফোঁটা অলঙ্ঘনীয় সীমা'। তাঁর আরও হুঁশিয়ারি, ভারতের হুঁশ না ফিরলে সরাসরি জবাব দেওয়া হবে। একইসঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করার জন্য দিল্লিকে নিশানা করেন তিনি। ভারতের এই পদক্ষেপকে একতরফা ও বেআইনি বলেও দাবি করেন পাক প্রধানমন্ত্রী। এমনকি ভারতকে 'শান্তির শত্রু' বলেও আক্রমণ করেন।

এর আগে পাকিস্তানের দুই মন্ত্রীও ভারতকে সতর্ক করেছিলেন। তথ্যমন্ত্রী আতাউল্লা তারা ও জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক সিন্ধু জলচুক্তি নিয়ে সরব হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন মুসাদিক। পাক সংবাদমাধ্যম 'ডন'-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন যেন সব সিদ্ধান্ত তাঁর হাতেই রয়েছে। ভারত পাকিস্তানে এক ফোঁটা জলও যেতে দেবে না বলে মোদি মন্তব্য করেন বলেও দাবি করেন তিনি।

এর পরেই আরও আক্রমণাত্মক সুর শোনা যায় পাক মন্ত্রীর গলায়। পাকিস্তানের প্রাপ্য জলে কেউ ভাগ বসাতে এলে হাত কেটে দেওয়ার হুমকি দেন মুসাদিক। তাঁর এমন মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। জল নিয়ে দুই দেশের পুরনো টানাপড়েনের মধ্যেই একের পর এক পাক নেতার বক্তব্যে উত্তাপ আরও বাড়ছে। উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত। জঙ্গি হামলার প্রতিবাদেই দিল্লির এই পদক্ষেপ। এর পর থেকেই চুক্তি নিয়ে ইসলামাবাদ সরব। বারবার ভারতের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে পাকিস্তান। দিল্লি অবশ্য সেই অভিযোগ মানেনি।

ভারতের বক্তব্য, দীর্ঘ ৬৫ বছর পাকিস্তানের উপর আস্থা রেখেই চুক্তি কার্যকর রাখা হয়েছিল। সেই বিশ্বাস বারবার ভেঙেছে ইসলামাবাদ। ভারতের অভিযোগ, এই সময়ের মধ্যে পাকিস্তান থেকে একাধিক যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলার মুখে পড়েছে দেশ। সেই প্রেক্ষাপটেই সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলের কথা জানায় দিল্লি। শাহবাজের নতুন হুমকির পর জলবণ্টন নিয়ে দুই দেশের টানাপড়েন আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

দিল্লির পথে ইরানের প্রেসিডেন্ট! শেষ হতে চলেছে আমেরিকার ডলার দাদাগিরি
আগস্ট ১৫, ২০২৬

ব্রিকস সম্মেলনে পেজেশকিয়ানের যোগদান ঘিরে নজর, বিকল্প আর্থিক ব্যবস্থার জল্পনা তুঙ্গে

এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া! জারি সুনামি সতর্কতা
আগস্ট ১৫, ২০২৬

শনিবার ভোরের ঘটনায় সুনামি সতর্কতা, এখনও ২ জনের মৃত্যুর খবর

জাহাজের বদ্ধ ঘরে বিষাক্ত গ্যাস! একে একে মৃত ৯ শ্রমিক, শুরু তদন্ত
আগস্ট ১৫, ২০২৬

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনা, হাইড্রোজেন সালফাইডের মাত্রাতিরিক্ত উপস্থিতি

ভারতে কোনও পাখি ডাকবে না, মন্দিরে ঘণ্টাও বাজবে না! হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর
আগস্ট ১৩, ২০২৬

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, হাফিজ সইদের প্রশংসায় শেখ রশিদ, ঘিরে তীব্র বিতর্ক

হাসিনাকে ফেরাতে বারবার বাংলাদেশের অনুরোধ! অবস্থান স্পষ্ট করল দিল্লি
আগস্ট ১২, ২০২৬

ঢাকার অনুরোধের মাঝেই হাসিনাকে নিয়ে বড় বার্তা দিল্লির

পাকিস্তানই ক্যানসার! স্বাধীনতা দিবসে বালোচদের বিস্ফোরক বার্তা
আগস্ট ১২, ২০২৬

নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা, ইন্টারনেট বন্ধ করেও থামানো গেল না উদযাপন, ১১ আগস্ট পতাকা তুলে পাকিস্তান বর্জন

ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া! মৃত অন্তত ১১১, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ
আগস্ট ১১, ২০২৬

একাধিক আফটার শকে কাঁপছে মধ্য ও পশ্চিমাঞ্চল, ১০০০ ছাড়াতে পারে মৃতের সংখ্যা

হরমুজ নিয়ে ইরানের কড়া দাবি, আমেরিকাকে দিতে হবে ক্ষতিপূরণ
আগস্ট ০৯, ২০২৬

বন্দর অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, জলপথ ঘিরে ফের মুখোমুখি তেহরান-ওয়াশিংটন

৭ মাসের লুকোচুরির ইতি! টরন্টোয় ভারতীয় বংশোদ্ভূত হিমাংশী খুনে গ্রেফতার সঙ্গী
আগস্ট ০৯, ২০২৬

বিমানবন্দর থেকে আবদুল গাফুরি গ্রেফতার, ঘনিষ্ঠ সম্পর্কের হিংসা হিসেবে তদন্তে নয়া মোড়

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বে টান পড়বে! দিল্লিকে কড়া বার্তা বাংলাদেশের
আগস্ট ০৯, ২০২৬

প্রাক্তন প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠক ঘিরে ফের উত্তাপ, সম্পর্ক নিয়ে ভারতকে সতর্ক করল বাংলাদেশ

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা
আগস্ট ০৮, ২০২৬

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ
আগস্ট ০৭, ২০২৬

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসরুমে ছাত্র! এলোপাথাড়ি গুলিতে মৃত ৭, আহত ১৫
আগস্ট ০৭, ২০২৬

১৪ বছরের পড়ুয়ার হামলায় দুই শিক্ষক-সহ মৃত্যু, আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি

ইরানের ঘরে ঘরে সংঘাতের আঁচ! খামেনেই-পেজেশকিয়ান সম্পর্ক নিয়ে প্রশ্ন
আগস্ট ০৬, ২০২৬

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যে নতুন বিতর্ক, ক্ষমতার সমীকরণ ঘিরে চর্চা তেহরানে

আরেক পাকিস্তান এখন বাংলাদেশ! নিরাপত্তার জন্য দিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র জয়
আগস্ট ০৬, ২০২৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ, মৌলবাদ ও পাক ঘনিষ্ঠতা নিয়ে নয়াদিল্লিকে সতর্কবার্তা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের