নিজস্ব প্রতিনিধি , বীরভূম - আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য বীরভূমের। ভুবনেশ্বরে আয়োজিত আন্তর্জাতিক মানের ‘যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এ সেরা হয়ে নজির গড়েছে সিউড়ির দুই খুদে প্রতিযোগী। ভুবনেশ্বরের পাল হাইটস মন্ত্র প্রাঙ্গণে ইউনিফায়েড কাউন্সিল অফ মার্শাল আর্টস যোগা অ্যান্ড পোল স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিশ্বের ১৭টি দেশের মোট ৪২০ জন প্রতিযোগী অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সফলতা পেয়েছেন পাঁচ বছরের হৃয়ান চট্টোপাধ্যায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র অঙ্কুর মাহাতো। হৃয়ান ইউরোকিড বিভাগে প্রথম স্থান অধিকার করেন। অঙ্কুর মাহাতা সাব-জুনিয়র বিভাগে সেরার সেরা হয়। শুভজিৎ দাস ও ঈপ্সিতা সেনের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন তারা।
যেখানে বিবেকানন্দ কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীরাও বিশ্বমঞ্চে জাতীয় পতাকা উঁচিয়ে ধরেন। যেখানে সৃজিতা আর্টিস্টিক জোগাতে অংশগ্রহণের মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন। অদ্রিজা মাইতি ও প্রান্তিক আদক দ্বিতীয় স্থান অধিকার করেন। অনুপমা তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রত্যেকেই সৌমেন সাঁতরার অধীনে প্রশিক্ষণ নিয়েছেন।
প্রথমে জেলাস্তরে, এরপর জাতীয় স্তর ও পরে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছেন খুদেরা। প্রত্যেকেই প্রথম দিন থেকে কঠোর পরিশ্রম করেছেন। কখনোই কোনো অজুহাত দেননি। সর্বদা শিক্ষকের কথা শুনে চলতেন। এত ছোট বয়সেই যেভাবে জীবনের একের পর ধাপ পেরিয়ে এসেছেন তারা তাতে ভীষণই গর্বিত সৌমেন সাঁতরা। সকলকে আরও কঠিন অনুশীলন শিখিয়ে অনেক সফলতার দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি।
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের