নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কৃষ্ণনগরে ভরদুপুরে খুন। দিনের আলোয় বাড়িতে ঢুকে গুলি চালিয়ে খুন করা হল কলেজ ছাত্রীকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। নিহত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক, বয়স ১৯। অভিযোগ, দুপুরবেলা বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতী ঈশিতার বাড়িতে ঢুকে দোতলায় উঠে তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি সোজা তার মাথায় গিয়ে লাগে, সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবতী। এরপরেই দুষ্কৃতী এলাকা ছেড়ে চম্পট দেয়। ঈশিতার মা বাড়িতে এসে একাধিকবার তাকে ডাকায় সাড়া না পেয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে দেখে তার মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায় , এই ঘটনার পিছনে ঈশিতার পূর্ব পরিচিত দেবরাজ সিং জড়িত। অভিযুক্ত দেবরাজ কাঁচরাপাড়ার বাসিন্দা। জানা যায়, ঈশিতা তার পড়াশোনার সূত্রে কাঁচরাপাড়ায় থাকতো সেখানেই ওই যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পড়াশোনা শেষ করে ঈশিতা তার কৃষ্ণনগরের বাড়িতে ফিরে আসে। আর তরপর থেকেই ঈশিতার সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল ওই যুবকের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যোগাযোগ বন্ধ থাকায় সেই ক্ষোভেই এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত।
ঘটনাপ্রসঙ্গ,কৃষ্ণনগর জেলা পুলিশের ডিসিপি শিল্পী পাল বলেন , ' আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। এখনও পর্যন্ত জানা গেছে অভিযুক্তের সঙ্গে পূর্ব পরিচিতি ছিল। সেই সূত্র ধরেই এগোনো হচ্ছে। একজন ব্যক্তিই এসেছিল। তবে এখনও পর্যন্ত সঠিকভাবে তার ব্যাপারে কিছু জানা যায়নি।' পরিবারে পক্ষ থেকে ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের