নিজস্ব প্রতিনিধি , পাটনা - ফের শিরোনামে বিহার। ভরা বাজারে এক যুবককে নৃশংস খুনের অভিযোগ উঠল এক বিহারী ব্যবসায়ীর বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে যুবকের মাথা ফালি করে দিল অভিযুক্ত। ঘটনার পর উপস্থিত আমজনতার বেধড়ক মারধরে চরম পরিণতি হয় যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে।
সূত্রের খবর , ঘটনাটি বিহারের অরারিয়া জেলার ফরবেশগঞ্জের সুভাষচক বাজারের। অভিযুক্তের নাম রবি চৌহান। শুক্রবার সকাল ১০ টা নাগাদ বাজার এলাকায় এক পিকআপ ভ্যান চালকের সঙ্গে বচসা হয় স্থানীয় এক ছাতু ব্যবসায়ীর। বচসার জেরে রাগের মাথায় আলি হুসেন নামে ৪২ বছরের ওই যুবককে খুন করে ওই ব্যবসায়ী। এরপর ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের মাথা কেটে বাজারের মধ্যে ফেলে রাখে অভিযুক্ত। প্রায় ঘণ্টাখানেক যুবকের দেহ পড়ে থাকে বাজারে।
গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে আমজনতা-সহ ব্যবসায়ীরা। নারকীয় হত্যাকাণ্ডের পর নিজের বাড়িতে লুকিয়ে ছিলেন অভিযুক্ত। খোঁজ পেতেই তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর দেন সকলে। রাজুকে ওই বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়। এরপর শুরু হয় বেধড়ক মার। লাঠি-বাঁশ দিয়ে তাঁকে ব্যাপক মারধোর করে করে ক্ষুব্ধ এলাকাবাসী। মারের চোটে মৃত্যু হয় অভিযুক্তের। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের