নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু – হাতে আছে মাত্র কয়েক মাস। তারপরই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। এর আগে ভোটমুখী তামিলনাড়ুতে নয়া সমীকরণ। বিজেপি জোটে শামিল হলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ টিটিভি দিনাকরণ। আরও শক্তি বৃদ্ধি হল এনডিএ-র। বড়সড় চ্যালেঞ্জের মুখে স্ট্যালিন সরকার।
জয়ললিতা জীবিত থাকাকালীন এআইএডিএমকের হয়ে কাজ করতেন ই পালানিস্বামী, ও পনিরসেলভম, শশীকলা, টিটিভি দিনাকরণ। তবে জয়ললিতার মৃত্যুর পর নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। সূত্রের খবর, বুধবার দিল্লিতে গিয়ে জয়ললিতা ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে দেখা করেন টিটিভি দিনাকরণ।
এরপরই বিজেপির হাত ধরে এনডিএ-তে যোগ দিলেন টিটিভি দিনাকরণ। তিনি জানান, “তামিলনাড়ুর স্বার্থ এবং দলের স্বার্থে এই সিদ্ধান্ত।“ দিনাকরণের এমন সিদ্ধান্তে বেশ অস্বস্তিতে পড়েছে ইন্ডিয়া জোট। উল্লেখ্য, ২০১৯ সালে দিনাকরণের বিরুদ্ধে মামলা করেছিলেন পালানিস্বামী। যদিও পরে সেই মামলা প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...