নিজস্ব প্রতিনিধি, দিল্লি - কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ প্রত্যাহার কর্মসূচিতে বড় পদক্ষেপ। আয়ুষ মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান মেডিসিনস ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লিমিটেড (আইএমপিসিএল)-এর শতভাগ মালিকানা বেসরকারি সংস্থা স্কাইম্যাপ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের হাতে তুলে দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র। ১২১ কোটিরও বেশি টাকার সর্বোচ্চ দর জমা দিয়ে সংস্থাটি এই কৌশলগত অধিগ্রহণের দৌড়ে জয়ী হয়েছে।
১৯৭৮ সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত আইএমপিসিএল ছিল আয়ুষ মন্ত্রকের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকারী সংস্থা। সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প (সিজিএইচএস), বিভিন্ন রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মসূচির জন্য মানসম্মত আয়ুর্বেদিক, ইউনানি ওষুধ উৎপাদন ও সরবরাহ করত এই প্রতিষ্ঠান। বর্তমানে সংস্থাটি ৬০০-রও বেশি আয়ুর্বেদিক, ৩০০-রও বেশি ইউনানি, একাধিক নিজস্ব ওষুধ তৈরি করে। কোভিড-১৯ অতিমারির সময়ে স্বল্পমূল্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী আয়ুষ কিট সরবরাহ করে দেশজুড়ে বিশেষ পরিচিতি লাভ করেছিল।
২০২০-২১ অর্থবর্ষে সংস্থাটি ১৬৪.৩৩ কোটি টাকার রেকর্ড ব্যবসা করে। যখন প্রায় ১২ কোটি টাকার সর্বোচ্চ মুনাফা অর্জন করে। ২০১৭ সালে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) সংস্থাটির কৌশলগত বিক্রির নীতিগত অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালে মনোনয়ন আহ্বানের পর একাধিক সংস্থা অংশ নেয়। শেষপর্যন্ত স্কাইম্যাপ ফার্মাসিউটিক্যালস সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। সরকারের দাবি, এই বিনিয়োগ প্রত্যাহার প্রক্রিয়া সমস্ত নির্ধারিত বিধি মেনেই সম্পন্ন হয়েছে।
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “নির্ধারিত নিলাম প্রক্রিয়ায় সর্বোচ্চ বৈধ দর জমা দেওয়ায় স্কাইম্যাপ ফার্মাসিউটিক্যালসকে সফল ক্রেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। কৌশলগত বিক্রির সমস্ত ধাপ সম্পূর্ণ করে আইএমপিসিএল-এর মালিকানা হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে।”
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের