নিজস্ব প্রতিনিধি, দিল্লি: দক্ষিণ দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রাথমিক তদন্তে বড়সড় অনিয়মের ইঙ্গিত মিলেছে। ঘটনার পর থেকেই প্রশাসনিক নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
বুধবার সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ মালব্য নগরের হউজ রানি এলাকায় অবস্থিত পাঁচতলা ‘ফ্লারিশ’ হোটেলের বেসমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই বেসমেন্টেই ‘লেমন গ্রিন’ নামে একটি রেস্তরাঁ চলত বলে জানা গেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন।
উদ্ধারকাজ চালিয়ে বেসমেন্ট থেকে ১১ জনকে বের করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩৭। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন। তদন্তে উঠে এসেছে, দিল্লি সরকারের ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ প্রকল্পের আওতায় হোটেলটিকে মাত্র ৬টি ঘরের অনুমোদন দেওয়া হয়েছিল। অথচ সেখানে ২৫টি ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ।
কীভাবে এত বড় অনিয়ম বছরের পর বছর চলতে পারল, প্রশাসনের কোনও অংশ এর সঙ্গে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয় বিধায়ক সতীশ উপাধ্যায়ের কাছে হোটেলের অনুমোদন সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি খারিজ করেননি। তবে তদন্ত চলার কথা উল্লেখ করে বিস্তারিত মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী বলেন, “সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ। ভবনের ওপরের দিকের কক্ষগুলোতে এখনও বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে আছেন। এই ভবনটি একটি হোটেল হিসেবে পরিচালিত হচ্ছিল। এর আগে এটি খাদি গ্রাম ভবন হিসেবে ব্যবহৃত হত। খবর পাওয়ার অন্তত ৫০ মিনিট পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।"
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...