নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে প্রশাসনিক ও পুলিশ স্তরে রদবদলের নির্দেশ জারি করা হয়েছে। নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর।
মঙ্গলবার নবান্নকে পাঠানো কমিশনের নির্দেশ অনুযায়ী, যেসব রাজ্য সরকারি আধিকারিক একই জায়গায় টানা তিন বছরের বেশি সময় ধরে কর্মরত, তাদের অবিলম্বে বদলি করতে হবে। তবে সদর দফতরে কর্মরত উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলেই জানানো হয়েছে। এই নির্দেশিকার আওতায় পড়ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক-সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।
পাশাপাশি পুলিশ বিভাগেও বড় রদবদলের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির তালিকায় রয়েছেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, আইজি ও ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা। এছাড়াও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় যে আধিকারিকরা জেলাশাসক, রিটার্নিং অফিসার বা পুলিশ ইনস্পেক্টর পদে যে জেলায় কর্মরত ছিলেন, এবারের নির্বাচনে তাদের সেই একই জেলায় দায়িত্ব দেওয়া যাবে না। এই মর্মে রাজ্যের মুখ্যসচিবের কাছে আনুষ্ঠানিক নির্দেশ পাঠানো হয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের