নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে শহরে বড়সড় সন্ত্রাসের ছক ভেস্তে দিল পুলিশ। কড়া নজরদারির মধ্যেই শহরে অস্ত্র ও নগদ পাচারের চেষ্টায় পরপর সাফল্য পেল আইনশৃঙ্খলা বাহিনী। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় ধরা পড়েছে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগসূত্র। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নির্বাচনের প্রাক্কালে।
এসটিএফের জালে ধরা পড়েছে বিহারের এক অস্ত্র পাচারকারী। রাজাবাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে ৬টি ওয়ান শাটার বন্দুক এবং ১৪টি ৮ এমএম কার্তুজ যা ভোটের আগে বড় ধরনের নাশকতার আশঙ্কাকে উস্কে দিচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্রের উৎস ও সম্ভাব্য গন্তব্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, দক্ষিণ কলকাতার বালিগঞ্জে নাকা তল্লাশির সময় একটি সন্দেহজনক গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা নগদ।
আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে পুলিশের তৎপরতায় ধরা পড়ে এই বিপুল অঙ্কের টাকা। সাম্প্রতিক সময়ে কলকাতা ও হাওড়া জুড়ে একাধিক অভিযানে নগদ উদ্ধারের ঘটনা সামনে আসায় অর্থ পাচারের বড় চক্র সক্রিয় কিনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের