নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের দুই প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করল ইডি। ভোটের মুখে ইডির এই ধারাবাহিক তলব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগামী ৬ এপ্রিল বিধাননগরের প্রার্থী সুজিত বসুকে এবং ৮ এপ্রিল মধ্যমগ্রামের প্রার্থী রথীন ঘোষকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের ঠিক আগে এই তলব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বর্তমানে দুজনেই নির্বাচনের প্রচারে ব্যস্ত।
নির্বাচনের আবহে এর আগেও জমি দুর্নীতি মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও একাধিকবার তলব করেছিল ইডি। তিনি ইতিমধ্যেই নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। পরপর একাধিক তৃণমূল প্রার্থীকে তলব করায় কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শাসক দলের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের