নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার নির্বাচন আধিকারিক সহ একজনের বিরুদ্ধে এফআইয়ার ও সাসপেন্ডর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই বিষয়ে ২১শে আগস্ট পর্যন্ত কমিশনের কাছে সময় চাইলেন মুখ্যসচিব মনোজ পন্থ। কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, ভোটার তালিকায় গরমিল করায় চার নির্বাচনী আধিকারিক সহ একজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু, রাজ্য কমিশনের সেই নির্দেশ না মানায় গতকাল চিঠি দিয়ে মূখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করে কমিশন। আর সেই মতন বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে হাজির হন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রায় ঘন্টাখানেক বৈঠক হয় সেখানে। জানা যায়, কমিশনের নির্দেশ কার্যকর করার জন্য মুখ্যসচিব সাত দিনের সময় চেয়েছেন। যা কমিশন মঞ্জুর করেছে। যদিও কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নবান্ন সূত্রে খবর, দিল্লি থেকে ফিরে মুখ্যসচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে যা সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী গোটা প্রক্রিয়া এগোবে। রাজ্যের অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের