নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - রাজ্যের একাধিক জায়গার ভোটার লিস্টে ভুতুড়ে নাগরিক নিয়ে শাসক - বিরোধী তরজা তুঙ্গে। এবার পুরুলিয়াতেও মিললো ভুতুড়ে ভোটারের সন্ধান। পুরুলিয়ার ২৩ নম্বর ওয়ার্ডে প্রায় ১০০ এরও বেশি ভুতুড়ে ভোটার চিহ্নিত হয়। এই বিষয় নিয়ে সরব বিরোধী থেকে শাসক সকলেই।
সূত্রের খবর , পুরুলিয়ার ২৩ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকাতে গড়মিলের অভিযোগ ওঠে। একাধিক মৃত বেক্তির নাম রয়েছে ভোটার তালিকায়। অথচ যারা জীবিত তাদের নাম কেটে দেওয়া হয়। আবার আলাদা আলাদা নম্বরে একই বেক্তির নাম রয়েছে একাধিকবার। পুরুলিয়ার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল ব্যানার্জি ও মায়া ব্যানার্জি ৭ - ৫ বছর আগে মারা যান। অথচ ভোটার তালিকায় এখনও রয়েছে তাদের নাম। অন্যদিকে নিমাই চন্দ্র চৌধুরী জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম নেই। এরপর নাম অন্তর্ভুক্তির জন্য প্রশাসনিক দপ্তরে ছোটাছুটির পর ভোটার তালিকায় আলাদা আলাদা নম্বরে একাধিকবার তার নাম ওঠে। এই বিষয় নিয়ে সরব বিরোধী থেকে শাসক সকলেই।
২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ কুমার ডাগা এপ্রসঙ্গে বলেন , "মে মাস থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল ভোটার তালিকা সংশোধন করার জন্যে। মার্চ মাস থেকে আমরা কাজ শুরু করি। বর্তমানে ১০০ এরও বেশি ভুয়ো ভোটার ধরা পড়েছে। আমরা এই বিষয় গুলো নিয়ে আরও দেখছি। এখনও পর্যন্ত আমরা ৫ টা এমন ভোটারের নাম পেয়েছি যাদের নাম ২ বার করে আছে। বাকি আর যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে কেউ কেউ মৃত আবার কেউ কেউ জীবিত অথচ তাদের নাম নেই। সবটা খতিয়ে দেখা হচ্ছে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের