নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রক্তপাতহীন নির্বাচন নিশ্চিত করতে আগেভাগেই কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার ভোট-পরবর্তী অশান্তির আশঙ্কায় আরও বড় ঘোষণা রাজ্যে অনির্দিষ্টকালের জন্য প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে মালদহের কালিয়াচক ঘটনার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের ফলপ্রকাশের পরও রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম ও স্ট্রং রুমের নিরাপত্তা নিশ্চিত করতে ২০০ কোম্পানি বাহিনী রাখা হবে। পাশাপাশি, সামগ্রিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আরও প্রায় ৫০০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার জওয়ান অনির্দিষ্টকালের জন্য রাজ্যে থাকবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।
ভোটের একমাস আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক অশান্তির ঘটনাগুলি সামনে আসার পর কমিশন আরও সতর্ক হয়েছে। প্রশাসনের মতে, এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ভোট-পরবর্তী সম্ভাব্য হিংসা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের