নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দেশজুড়ে এখন ভাষাবিদ্বেষ। ভিনরাজ্যে বাংলা বলার অপরাধে কাউকে হেনস্থা করা হচ্ছে , আবার কারোর প্রাণ যাচ্ছে। এমনই একটি ঘটনা ঘটল বীরভূমের দামোদরপুর গ্রামে। পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নৃশংস হত্যার শিকার হলেন কসবা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী প্রতীক হেমব্রম। অভিযোগ , বাংলা বলায় খুন করা হয়েছে তাকে। যুবকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।

সূত্রের খবর , দুবেলা ঠিকমত খাবার যোগানের উদ্দেশ্যে উত্তরপ্রদেশে যান প্রতীক। এরই মাঝে একদিন হঠাৎ দিল্লি কানপুর রেললাইনের মাঝে উদ্ধার হয় আদিবাসী যুবকের রক্তাক্ত দেহ। খবর পৌঁছাতেই হাহাকার পরেছে পরিবারে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি প্রতিনিধি দল প্রতীকের মৃতদেহ নিয়ে আসতে কানপুর যায়। তৃণমূলের ওই প্রতিনিধি দলের তরফে যুবকের দেহ গ্রামে ফিরতেই তাঁর দিকে ঝাঁপিয়ে পরে পরিবার। অঝোরে কাঁদতে শুরু করেন পরিবারের সদস্য সহ গোটা এলাকাবাসী। এরপর আদিবাসী রীতি মেনে বোলপুর মকরমপুরের শ্মশানে যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়।

যুবকের দেহ ফিরিয়ে আনার সময় গ্রামে উপস্থিত ছিলেন,রাজসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম , জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। কাজল শেখ বলেছেন , "এই ঘটনা এখন নিত্যদিনের। আপনি ভেবে দেখুন যার ঘরে মা বোন , সন্তান আছে তাদের কি অবস্থা। শুধু বাংলা নয় আসলে সব ধরণের জাতির ওপর বিজেপি শাসিত রাজ্যগুলি অত্যাচার করেই চলেছে। মাত্র ৩২ বছর বয়সে নৃশংস হত্যার শিকার। ঘরে মা সন্তানদের কথা ভাবলেই কষ্ট হচ্ছে। কতটা ভাল মানুষ হলে গোটা গ্রাম আজ শোক প্রকাশ করছে। এই ঘটনার তদন্ত করা হবে। এটা নৃশংস হলেও বিজেপি শাসিত রাজ্যে প্রায়ই ঘটছে।"
সামিরুল ইসলাম বলেছেন , "বিভিন্ন ভাষার লোকেদের ওপরেই অত্যাচার করছে গেরুয়া শিবির।দিনের পর দিন এই অত্যাচার মেনে নেওয়া যাচ্ছেনা। আমরা সকলেই পরিবারের পাশে আছি আগামী দিনেও থাকব। এই ঘটনার তদন্ত হবেই। এমন নয় যে সবাই ছাড়া পেয়ে যাবে। শুধু তাই নয় , পরিবারকে সবরকম দিক সাহায্য করা হবে।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের