নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভিন্ন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষার অপমানে কার্যত শাসক - বিরোধী তরজা তুঙ্গে। এই ঘটনার প্রতিবাদে এবার পথে নামল মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্যরা। ঢাক ঢোলের সুরে প্রতিবাদের এক অন্য নজির গড়েন মহিলারা।
সূত্রের খবর, একাধিকবার ভিন্ন রাজ্যে বাংলা বলা শ্রমিকদের হেনস্থার খবর সামনে এসেছে। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। আর এবার পথে নামল মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির মহিলারা। সোমবার দুপুরে গড়িয়া থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। রাসবিহারী পর্যন্ত গিয়ে পৌঁছায় এই মিছিল। মিছিলে সামিল হয়েছিলেন মহিলা পরিচালিত একাধিক দুর্গোৎসব কমিটির সদস্যরা। হাতে ছোট ছোট দুর্গা মূর্তি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা। সঙ্গে ছিল ঢাক-ঢোল, আবহাওয়া তৈরি হয়েছিল উৎসবমুখর প্রতিবাদের।
প্রতিবাদী মিছিলে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। মিছিল থেকে তিনি জানান, 'বাংলা ভাষা বা বাঙালি কোনটাকেই অসম্মান করা যাবে না। আর তার জন্যই এই প্রতিবাদ কর্মসূচি। বাংলায় মৃন্ময়ীর পূজো হবে আর চিন্ময়ীরা আরও শক্তিশালী হবে। এই প্রতিবাদ সর্ব স্তরের মানুষের। প্রতিটি মানুষেরই জন্ম হয় মায়ের গর্ভ থেকে। মৃন্ময়ী মাকে চিন্ময়ী করেই পূজো করা হয়। আর তাই মহিলারা এবার এর প্রতিবাদে নেমেছে।'
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের