নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - পরিবারের সম্মতি না থাকা সত্ত্বেও ভিন জাতের ছেলেকে বিয়ে করেছিলেন এক তরুণী। বাবার চরম আপত্তি থাকায় অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েকে রড দিয়ে পিটিয়ে খুন করল বাবা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। গ্রেফতার করা হয়েছে তরুণীর বাবাকে। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত বাবাকে লক্ষ্য করে ধেয়ে আসছে ধিক্কার।
সূত্রের খবর , ঘটনাটি রবিবার কর্নাটকের হুব্বালির। পরিবারের সম্মতি না থাকা সত্ত্বেও ভিন জাতের ছেলেকে বিয়ে করে পালিয়ে যান ওই তরুণী। প্রাণের ভয় স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে পাশের একটি জেলায় চলে গিয়েছিলেন মান্য। গত ৮ ডিসেম্বরই তারা ফের এলাকায় ফেরেন। ভাড়া করা গুণ্ডা লাগিয়ে মেয়ের শশুরবাড়িতে হামলা চালিয়ে নিজের মেয়েকে শেষ করে দেন প্রকাশ ফক্কিরাগোদা।
তরুণীর বাবার বিরুদ্ধে অভিযোগ , রবিবার সকালে প্রথমে মান্যের স্বামী-সহ শ্বশুরের উপর হামলা চালানোর চেষ্টা করেছিলেন প্রকাশ। তবে কোনওমতে পালিয়ে বাঁচেন তাঁরা। ফের সন্ধ্যায় মেয়ের শ্বশুরবাড়িতে হামলা চালানো হয়। কয়েক জন ঘরে ঢুকে রড দিয়ে বেধড়ক পেটান ছ’মাসের অন্তঃসত্ত্বা মান্যকে। শ্বশুরবাড়ির লোকেরা আটকানোর চেষ্টা করায় তাঁ
দেরও মারধর করা হয়। এই ঘটনার পর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মান্যকে। তবে শেষরক্ষা হয়নি। তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনায় বাবা প্রকাশ-সহ তার দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। এখনও তদন্ত চলছে। তদন্তের উদ্দেশ্যে বিশেষ দল গঠন করা হয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। বাকি অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হবে।
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের