নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যপালের পদ থেকে আচমকা ইস্তফা দেওয়ার চারদিন পর অবশেষে মুখ খুললেন সি.ভি.আনন্দ বোস। রবিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভেবেচিন্তেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পদত্যাগের কারণ হিসেবে তিনি কিছু জানায়নি। তার এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে নির্বাচনের আগে তার এই পদত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ' রাজ্যপালকে ভয় দেখিয়ে পদত্যাগ করানো হয়েছে।' রবিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোস বলেন, 'ভেবেচিন্তেই পদত্যাগ করেছি। কারণটা কনফিডেন্সিয়াল, ঠিক সময় এলে বলা হবে।'
রাজ্যপালের কথায়, জীবনের প্রতিটি অধ্যায়েরই একটি শুরু ও শেষ থাকে। তাই দায়িত্বে প্রবেশ করলে একসময় প্রস্থানও স্বাভাবিক। যদিও রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তবুও বাংলার ভোটার হতে পারাকে তিনি গর্বের বিষয় বলেই উল্লেখ করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে ভোট দিতে তিনি অবশ্যই আসবেন। যদিও প্রশাসনিক ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি রাজ্যপাল। তিনি বলেন, ' আমি আর গভর্নর নই, তাই প্রশাসন নিয়ে কিছু বলব না।'
এছাড়াও, রাষ্ট্রপতির মন্তব্য ও প্রোটোকল বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা নিয়েও মন্তব্য করতে অস্বীকার করেন। তার কথায়, 'দেশের রাষ্ট্রপতি অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি এবং তার বক্তব্যের উপর কোনও মন্তব্য করা উচিত নয়।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের