নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর। অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। বিজেপির কর্মী-সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের পাল্টা তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
বৃহস্পতিবার ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার রোড শো তে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো ঘিরে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক জমায়েত করেন। অন্যদিকে, রাস্তায় কালো পতাকা নিয়ে হাজির হন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাদের তরফে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে, 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা' স্লোগানও তোলা হয়।
পাল্টা বিজেপি কর্মীদের তরফে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে, যার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের