নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের উত্তাপে টগবগ করছে ভবানীপুর। চক্রবেড়িয়ায় একদিকে তৃণমূলের দেওয়াল লিখন, অন্যদিকে বিরোধী দলনেতার প্রচারে সরগরম এলাকা। ভোট যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক সংঘাতের আবহ। প্রচার শুরু থেকেই উত্তপ্ত এলাকা।
আসন্ন বিধানসভা নির্বাচনে সবথেকে হেভিওয়েট কেন্দ্র হচ্ছে ভবানীপুর। সেখান থেকে এবার মুখোমুখি হচ্ছেন শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছে শাসক - বিরোধী উভয় পক্ষ। বৃহস্পতিবার ভবানীপুরে প্রচারে নামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে, চক্রবেড়িয়া এলাকায় এদিন সকাল থেকেই জমজমাট প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের বার্তা ছড়িয়ে দিতে ব্যস্ত দলীয় কর্মীরা।
বিরোধী দলনেতার আগমনকে ঘিরে বিজেপি কার্যালয়ের সামনে উৎসবের আবহ তৈরি হলেও, তার উল্টোদিকেই তৃণমূল কর্মীদের স্লোগান ও দেওয়াল লিখন ঘিরে তৈরি হয় উত্তেজনা। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এদিন প্রচারে এসে ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। মমতার পাশের বাড়ির লোকও আমাকে ভোট দেবে। এই ভবানীপুরে মমতাকে হারাবো আমি। প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী আমি। পরিবর্তন আসবেই। কেউ আটকাতে পারবে না।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের