নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভাঙড়ে ফের তোলাবাজির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। কারখানা তৈরির জন্য জমি কেনার পরই শুরু হয় হুমকি, বাধা ও টাকা তোলার অভিযোগ এবার কাঠগড়ায় শাসক দলেরই এক পঞ্চায়েত উপপ্রধান। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
ভাঙড়ের চন্দনেশ্বরে এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ী শাহিদ হোসেনের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভাঙড়ের চন্দনেশ্বরে তিনি ৫০ কাঠা জমি কেনেন একটি আটা মিল তৈরির উদ্দেশ্যে। কিন্তু জমি কেনার পর থেকেই শুরু হয় সমস্যা। তার অভিযোগ, তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লার অনুগামীরা বারবার কারখানার কাজ বন্ধ করে দেয়। কখনও ভেঙে দেওয়া হয় পাঁচিল, কখনও উপড়ে ফেলা হয় নেমপ্লেট, আবার কখনও লেবারদের ভয় দেখিয়ে কাজ বন্ধ করানো হয়।
শাহিদ হোসেনের অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তাকে ডেকে জানান, কাজ করতে হলে ‘আলোচনা’ করতে হবে। সেই আলোচনার ফলস্বরূপ তাঁর কাছে ৭ লক্ষ টাকা দাবি করা হয়। পরে দর কষাকষির মাধ্যমে ৫ লক্ষ ৩০ হাজার টাকায় রফা হয়। ব্যবসায়ীর দাবি, তিনি নগদে দুই কিস্তিতে ওই টাকা দেন।
তবে অভিযোগ এখানেই শেষ নয়। টাকা দেওয়ার পরেও কিছুদিন কাজ চললেও, আবার নতুন করে শুরু হয় বাধা। শাহিদ হোসেনের বক্তব্য, ' ১৫ দিন পর ফের ওর দলবল এসে কাজ বন্ধ করে দেয়। বলে গুলি মেরে দেব, বোমা মারব। আমার ১০ জন লেবার ভয়ে পালিয়ে গেছে। আমার জানের ভয় আছে।' ঘটনার পর ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ীর পরিবার।
ঘটনা প্রসঙ্গ ভাঙড়ের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'যদি এই ধরনের ভিডিও থাকে, সেই টাকাটা সত্যি ঘুষের টাকা নাকি অন্য কোনো কারণে টাকাটা নেওয়া হয়েছিল সেটা আমি খোঁজ খবর নিয়ে ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা পরিষ্কার বলতে পারছি না।'
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের