নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - একা বাড়িতে থাকার সময় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দাস এলাকায়। নিহতের নাম নিশা যাদব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় মহিলাকে উদ্ধার করে। বিষয়টির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারপ্রাপ্ত আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , চলতি বছরের জানুয়ারি মাসে সূর্য দাসের সঙ্গে নিশা যাদবের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের প্রায় ১০-১৫ দিন পর স্বামীকে নিয়ে তিনি ইন্দাস এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। পেশায় তাঁর স্বামী একজন টুরিস্ট বাসের চালক হওয়ায় কর্মসূত্রে তিনি বাড়ির বাইরে ছিলেন।

রাত আনুমানিক ৯টা ৩০ নাগাদ ঘরের মধ্যে থেকে চিৎকার, ধোঁয়া বেরোতে দেখে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রবেশ করা সম্ভব হয়নি। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, গৃহবধূ শরীর সম্পূর্ণভাবে আগুনে দগ্ধ। তড়িঘড়ি করে আহতকে ইন্দাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশী পূর্ণা বৈরাগ্য জানান, 'হঠাৎ বাইরে থেকে চিৎকার শুনে বেরিয়ে আসি। প্রথমে আগুন লাগার বিষয়টি বোঝা যায়নি। পরে চোখে পড়ে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। দরজা ভাঙার সময়ই পুলিশ পৌঁছে যায়। ভিতরে চারিদিকে কেরোসিন ছড়ানো ছিল। আমাদের অনুমান তিনি নিজেই তেল ঢেলে আগুন লাগিয়েছেন। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে জানা নেই'।
ঘটনা প্রসঙ্গে মৃতার শাশুড়ি ঝুমা দাস জানান, 'আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। বিয়ের আগে ওর মানসিক সমস্যার কথা আমাদের জানানো হয়নি। রাতে ফোন আসতেই মৃত্যুর খবর জানতে পারি। কীভাবে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে আমরা সম্পূর্ণ অন্ধকারে'।
মৃতার দিদি নীনা ঘোষ বলেন, 'মাসির ফোন পেয়ে তৎক্ষণাৎ চলে আসি। আমাদের বাবার বাড়ি বর্ধমান। আমরা চার বোন এক ভাই, বাবা মা দু'জনের দুই বছর হলো মারা গেছেন। দেখাশোনা করেই বোনের বিয়ে দেওয়া হয়েছিল। শ্বশুরবাড়ির সঙ্গেও কোনও ঝামেলা ছিল না। ওরা নিজেরাই আলাদা থাকত। তারপরেও কেন এমন পরিণতি, বুঝে উঠতে পারছি না'।
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের